ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নাগরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন নেতৃত্বে হোসেন-ওয়াহিদ-কানিজ

সিপন রানা নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি :
  • নিউজ প্রকাশের সময় : ০৩:৩৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুরে প্রায় ৭ বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নাগরপুর উপজেলা শাখার নির্বাচনে উপজেলার মোট ১৫৬ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে হোসেন-ওয়াহিদ-কানিজ পরিষদ। শনিবার (৪ মে) নাগরপুর উপজেলা পরিষদ চত্বরে প্রায় ৮৫০ জন শিক্ষক ভোটারের উপস্থিতিতে দিনব্যাপী এই উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ভোট গণনা শেষে রাতে ফলাফল প্রকাশ করা হয়। এতে সভাপতি পদে মো. হোসেন মিঞ্চা ৩৮১ ভোট, নির্বাহী সভাপতি পদে মোহাম্মদ ওয়াহিদুর রহমান খান ৫৫৪ ভোট, সাধারণ সম্পাদক পদে মোছা. কানিজ ফাতেমা (রলে) ৪৪৪  ভোট পেয়ে নির্বাচিত হয়।প্রিজাইডিং অফিসার মো. হাবিবুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন খুবই সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে এবং পরবর্তীতে গণনা শেষে ফলাফল প্রকাশ করেছি। সকল শিক্ষকবৃন্দরা স্বতঃস্ফূর্ত ভাবেই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে মোট ৩৬ টি পদে তাদের নতুন নেতৃত্ব নির্বাচিত করেছে।নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান এর সার্বিক তত্বাবধানে সংশ্লিষ্ট শিক্ষক সমিতির নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাহী সদস্য কেন্দ্রীয় কমিটি মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সহিনুর রহমান খান, নির্বাহী সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তান মুহা. সাজ্জাদুর রহমান খোশনবীশ, সহ সম্পাদক টাঙ্গাইল উপজেলা মরিয়ম খান, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মালেক, প্রচার সম্পাদক মো. সাইদুর রহমান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন নেতৃত্বে হোসেন-ওয়াহিদ-কানিজ

নিউজ প্রকাশের সময় : ০৩:৩৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪