ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

নাগরপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিরাপত্তা প্রহরীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

সিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ৫৭৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মিজানুর রহমান সজল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পল্লী বিদ্যুতের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (২৮ মে) দুপুরে ধুবড়িয়া ৩ নং ওয়ার্ড চকগদাধর এলাকার কাটাখালি খাল সংলগ্ন মসজিদের পাশে অবস্থিত বিদ্যুতের খুটিতে কাজ করা অবস্থায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় সজল। স্থানীয়রা জানান, দুপুরে বিদ্যুতের খুটিতে কাজ করতে এসে ঝুলন্ত অবস্থায় দেখা যায় সজলকে। মূল লাইনের (এইচটি) ১১ কেভি তারের সাথে জড়িয়ে সজল বিদ্যুতায়িত হন। পরবর্তীতে তাকে খুটি থেকে নামিয়ে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নয়ন মন্ডল তাকে মৃত ঘোষণা করেন। নিহত সজল ধুবড়িয়া গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে। এ বিষয়ে পরিবার থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন নাগরপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ মেশবাহুল হক মুঠোফোনে জানায়, একজন নিরাপত্তা প্রহরী হয়ে কিভাবে বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হয় এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ দায়ের না করায় ময়নাতদন্ত ছাড়াই সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকতাদের জানিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিরাপত্তা প্রহরীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

নিউজ প্রকাশের সময় : ০৭:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪