ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা 

নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান এর দাফন সম্পন্ন 

সিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০২:৩৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাড়রা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান (৭২) গতকাল রবিবার (২৮ ই এপ্রিল) নিজ বাসা থেকে নাগরপুর সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরে এই বীর মুক্তিযোদ্ধাকে সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০:৩০ মিনিটে খাস কাউলিয়া হাই স্কুল মাঠে জানাযার পর সামাজিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন,ডেপুটি কমান্ডার এম এ মতিন ছামী বীর মো. রিয়াজ উদ্দিন তালুকদার ,ইউনিয়ন কমান্ডার বীর রহিজ উদ্দিন,নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বীর মুক্তিযোদ্ধা ও তাদের আত্মীয়স্বজন। এ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি মৃত্যুকালে ২ মেয়ে,২ ছেলে স্ত্রী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান এর দাফন সম্পন্ন 

নিউজ প্রকাশের সময় : ০২:৩৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪