ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া। 

নাছিরনগর ও সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে ৩৮ জনের মননোয়নপত্র জমা

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৭:১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাছিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলায় চেয়ারম্যান পদসহ ৩৮জন মনোনয়ন জমা দিয়েছেন।গতকাল সোমবার(১৫এপ্রিল) বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা  রির্টানিং কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্র জানায়, নাসিরনগর ও সরাইল উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন ও নারী মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদিকে সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুমা আক্তার,বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কুন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ওমরাও খান ও শ্রী প্রমোদ রঞ্জন সূত্রধর। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে অবসরপ্রাপ্ত শিক্ষক নেতা আবু আহাম্মদ কামরুল হুদা, হুমায়ুন কবীর,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ভানু চন্দ্র দেব, সৈয়দ সাজ্জাদ মোর্শেদ ,গুনিয়াউক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম ছামদানী, মোহাম্মদ ইয়াছিন মিয়া পাঠান ও শাহজাহান চকদার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,সাবেক মহিলা মেম্বার রিটা আক্তার ও উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী নাহিদা আক্তার। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মো: শহীদুল ইসলাম জানান,এবার প্রথমবারের মত অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়ার বিধান বাধ্যতামূলক করা হয়েছে।সব প্রার্থী নিবার্চনী নিয়মনীতি মেনে সুষ্ঠু ও সুন্দরভাবে মনোনয়নপত্র অনলাইনে দাখিল শেষে হার্ড কপি জমা দিয়েছেন। সকল প্রার্থীকে নিজ নিজ জায়গায় থেকে নির্বাচনী আচরণবিধি রক্ষার অনুরোধ জানান তিনি।  অপরদিকে সরাইল উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে লড়তে চেয়ারম্যান পদে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান ও সরাইল উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর, বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সম্পাদক মো. শের আলম মিয়া, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক নেতা বিএনপি’র নেতা মো. আনোয়ার হোসেন, গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. নুরূজ্জামান লস্কর তপু, উপজেলা আ.লীগের সাবেক নেতা এড. মো. মুখলেছুর রহমান, আ.লীগ নেতা, বিশিষ্ঠ ব্যবসায়ি, সমাজসেবক, সেলিম খন্দকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সেলিম খন্দকার, শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউপি যুবলীগের সাবেক সম্পাদক  রাজিব আহমেদ রাজ্জি, কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. নাজিম উদ্দিন ভাসানী, শাহবাজপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মো. শাহেদ আলম বাবুল ও ব্যবসায়ি ও সমাজসেবক মো. জামাল মিয়া। ভাইস চেয়ারম্যান পদে মোট প্রার্থীর সংখ্যা ১০ জন। এদের মধ্যে পুরূষ প্রার্থী ৬ জন আর মহিলা পদে ৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। পুরূষ পদের প্রার্থীরা হলেন- সরাইল গ্লোবাল টুরস্ এ- ট্রাভেলস্ এর চেয়ারম্যান ও সমাজসেবক হানিফ আহমেদ সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. হোসেন মিয়া, আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারীর স্বত্বাধিকারী ও সামাজিক সংগঠন ‘হৃদয়ে সরাইল’এর সাধারণ সম্পাদক আলহাজ¦ হাফেজ আলতাফ হোসেন, মো. এনাম খান, মো. সোহেল মিয়া ও মো. কাউছার হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া বেগম, ২০১৪ ও ২০১৯ খ্রিষ্টাব্দের নির্বাচনেও প্রতিদ্বন্ধি শামীমা আক্তার অরূয়াইল ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের সাবেক মহিলা ইউপি সদস্য শিরিন বেগম ও  মোছা. আবেদা বেগম। প্রসঙ্গত: ইসি কর্তৃক ঘোষিত তফসিল অনুসারে মনোনয়নপত্র জমা ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, আপিল ১৮ এপ্রিল,আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল,প্রার্থিতা প্রত্যাহার ২২ এপ্রিল,প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাছিরনগর ও সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে ৩৮ জনের মননোয়নপত্র জমা

নিউজ প্রকাশের সময় : ০৭:১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪