নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

- নিউজ প্রকাশের সময় : ০৯:৫৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

রিপোর্টার ফয়সল হোসেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।
আজ সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সিঙ্গাপুরে চিকিৎসাধীন নুরুল হক নুরকে ফোন করে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান তিনি।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান। তিনি বলেন, “বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নুরুল হক নুর ভাইয়ের সাথে টেলিফোনে কথা বলেছেন। এসময় তিনি তার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।”
রাশেদ খান আরও জানান, এই টেলিফোন আলাপ নুরুল হক নুরকে অনুপ্রাণিত করেছে। দেশ-বিদেশের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা তার খোঁজখবর নিচ্ছেন, যা তাকে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য মানসিকভাবে দৃঢ় করছে।
প্রসঙ্গত, কিছুদিন ধরে অসুস্থ নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।















