পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন এর মদনা গ্রামের দায় সাড়া ড্রেনের কাজে হ্মুব্ধ এলাকাবাসী। বিষয়টা নিয়ে প্রতিবাদ করেছে যুব অধিকার পরিষদ চুয়াডাঙ্গা জেলার নেতাকর্মী।

- নিউজ প্রকাশের সময় : ০৭:৫৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

মোঃ মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার
পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন এর মদনা গ্রামের চলমান ড্রেনের কাজ নিয়ে হ্মুদ্ধ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এলাকাবাসীর ভিতরে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লোকজন ড্রেনের কাজের দুর্নীতি নিয়ে ভিডিও ছাড়ছেন। এ বিষয়ে
আজ সকালে যুব অধিকার পরিষদ চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক সারোয়ার উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ মাসুম স্বশরীরে উক্ত কাজ পরিদর্শন করেন এবং কাজের অসংগতির প্রমাণ পেয়ে দামুড়হুদা উপজেলার নির্বাহী অফিসার এবং নির্বাহী প্রকৌশলী বরাবর অভিযোগ করেন। এর প্রেহ্মিতে তাৎহ্মনিক উপজেলা নির্বাহী প্রকৌশলী তার সহকারী কে পাঠান বিষয়টি তদন্ত করার জন্য। তদন্তের সময় সেখানে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক সারোয়ার উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ মাসুম। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ মাসুম মুঠোফোনে কন্ট্রাকটর বরাবর কথা বললে তিনি জানান যে, যতো অসংগতিই থাকুক কাজ শেষ হওয়ার আগে কাজ যথাযথ বুঝ করে দেওয়ার কথা জানান। তবে যুব অধিকার পরিষদ চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক সারোয়ার উদ্দীন স্পষ্ট জানান কাজ সঠিক ভাবে বুঝ না পেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দুর্নীতির বিষয়ে কোন আপোষ নাই।















