সংবাদ শিরোনাম ::
পাশ করার পরেও আমার বিদ্যালয়ে ভর্তি হতে টাকা লাগবে কেন?

স্টাফ রিপোর্টার রোজিনা বেগম
- নিউজ প্রকাশের সময় : ১২:১৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ ৬২ বার পড়া হয়েছে

আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবিক টিম ও সচে তন অভিভাবকদের পক্ষ থেকে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুর রহিম বাচ্চু, বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, তোফায়েল আহামেদ, মনিরুল ইসলাম বাবু, আবুল বাশার, মহীউদ্দী ও মোঃ ফয়েজ বক্তারা বলেন এই দেশে গরিব মানুষদের লেখাপড়া কঠিন হয়ে যাচ্ছে।
একই বিদ্যালয়ে পাশ করার পরেও অতিরিক্ত ১০হাজার/১৫ হাজার টাকা কেন দিতে হবে?
এটি একটি ভয়ংকর লুটপাট এবং দুর্নীতিযুক্ত
লুটপাট ও দুর্নীতি বন্ধ করতে হবে তা না হলে দেশের গরিব মানুষ শিক্ষা জীবন থেকে বঞ্চিত হবে।
অতিসত্তর মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতি বিনীত আবেদন উপযুক্ত ব্যবস্থা নিবেন।















