পুলিশ সদস্য হত্যায় ২জন গ্রেফতার ।
- নিউজ প্রকাশের সময় : ০৪:৪২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ১৬৫ বার পড়া হয়েছে

বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার এই মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামীম রেজাকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়। অন্যজন মোঃ সুলতানকে ডেমরা থেকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় রোববার সকালে পুলিশবাদী হয়ে ডিএমপির পল্টন থানায় এ মামলা দায়ের করে।
এর আগে শনিবার বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের মহাসমাবেশ ঘিরে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার বিকাল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা করে সোয়া ৪টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
নিহত পুলিশ সদস্যের নাম মোঃ আমিরুল ইসলাম পারভেজ। তার বাবার নাম মোঃ সেকান্দার আলী মোল্লা। তার বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী গ্রামে।
তিনি কনস্টেবল হিসেবে ডিএমপির কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে কর্মরত ছিলেন। তিনি ২০১১ সালের আগষ্টের ১৩ তারিখে চাকরিতে যোগদান করেছিলেন।















