ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮,

প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষায় পাশ, ভাইভাতে ধরা

রিপোর্টার  মহিবুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:১৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ১০২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে মৌখিকে প্রক্সি দিতে এসে ধরা পড়েছেন জয় বিশ্বাস নামের এক প্রতারক।আজ শনিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের অধীনে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগে মৌখিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েন জয় বিশ্বাস।জয় বিশ্বাস (২৬) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়াবাজার এলাকার কাঞ্চন বিশ্বাসের ছেলে।এর আগে তিনি লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে উত্তীর্ণ হয়েছেন। আটকের পর তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষা দিতে আসা জয় বিশ্বাস নামে এক পরীক্ষার্থীকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। তার নথিপত্র দেখে পরীক্ষায় প্রক্সি দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।এর আগে, গত ৮ মে সিভিল সার্জন কার্যালয়ে সহকারী পদে মৌখিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন তিনজন। তারা অন্যের হয়ে প্রক্সি দিতে গিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষায় পাশ, ভাইভাতে ধরা

নিউজ প্রকাশের সময় : ০৯:১৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪