ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ফুল দিয়ে বরণ করল শিক্ষার্থীরা ঝিনাইদহে কাজে ফিরল ট্রাফিক পুলিশ 

রিপোর্টার মোঃ তৌহিদুল রহমান
  • নিউজ প্রকাশের সময় : ০২:৩৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে

৭ দিন পর ঝিনাইদহে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ সদস্যরা। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে জেলা শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, আরাপপুরসহ গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ শুরু করেন। এতে স্বস্তি নেমেছে জেলার সাধারণ মানুষের মাঝে।সরেজমিনে দেখা যায়, সকাল ৭টা থেকে ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ স্থানে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যস্ত সময় পার করছেন তারা। তাদেরকে সহযোগিতা করতে শিক্ষার্থীদেরও দেখা গেছে। সাধারণ মানুষের মাঝেও স্বস্তি ফিরেছে। ট্রাফিক বিভাগ জানায়, উপজেলার ৬ উপজেলার ৪০টি গুরুত্বপূর্ণ স্থানে তারা কাজ শুরু করেছেন। এতে তাদের সহযোগিতা করছে শিক্ষার্থীসহ রেড ক্রিসেন্টের সদস্যরা। জেলাতে ট্রাফিক পুলিশের ৪৪ জন ট্রাফিক পুলিশের সেবায় ব্যস্ত রয়েছে।এদিকে কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা। সকালে পোস্ট অফিস মোড়ে কর্মরত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সেসময় তাদের পেশাগত দ্বায়িত্ব পালনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন শিক্ষার্থীরা।শহরের আরাপপুর এলাকার ইমন আলী ঢাকা পোস্টকে বলেন, শহরে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কোন সদস্য না থাকায় নিজেদের অস্থির মধ্যে ও অনিরাপদ মনে হচ্ছিল। এখন যেহেতু ট্রাফিক পুলিশ তাদের কার্যক্রম শুরু করেছে। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো অন্যান্য পুলিশ বাহিনীরাও তাদের কমে ফিরে আসবে। শহরে পুলিশ দেখে খুবই ভালো লাগছে।ঝিনাইদহ ট্রাফিক পুলিশের টি আই মো. মশিউর রহমান ঢাকা পোস্টকে বলেন, যেহেতু নতুন করে বিল্পবের মাধ্যমে বাংলাদেশে নতুন সরকারের সূচনা হয়েছে। আমরাও নতুন রূপে সততা ও নিষ্ঠার সাথে ফিরে এসেছি। আমরা জনগণকে সততা ও নিষ্ঠার সঙ্গে সেবা দিতে চাই। আমাদের পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। দেশের সার্বিক কারণে কতিপয় স্বার্থন্বেষী মহলের কারণে আমাদের জীবনের ঝুঁকি ছিল। এজন্য আমরা কর্মবিরতিতে ছিলাম, কিন্তু নিয়মিত অফিস করেছি। যার ফলে কাজে ফিরতে একটু দেরি হয়েছে। তবে আমরা কর্মে ফেরাই জনগণের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরেছে, সাধারণ জনগণ আমাদের ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফুল দিয়ে বরণ করল শিক্ষার্থীরা ঝিনাইদহে কাজে ফিরল ট্রাফিক পুলিশ 

নিউজ প্রকাশের সময় : ০২:৩৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪