ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

বন্যা পরিস্থিতির খোঁজ-খবর রাখছেন প্রধানমন্ত্রী সিলেটে

ফাতেমা আক্তার মাহমুদা ইভা
  • নিউজ প্রকাশের সময় : ০৭:১৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ৭১ বার পড়া হয়েছে

সিলেট নগরীর বন্যা কবলিত কয়েকটি এলাকা পরিদর্শন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, ভৌগোলিক কারণে বার বার বন্যার কবলে পড়ে সিলেট অঞ্চল। সিলেটের বন্যা পরিস্থিতি প্রধানমন্ত্রী গভীরভাবে পর্যবেক্ষণ করছেন ও প্রতিনিয়ত খোঁজ-খবর রাখছেন।বুধবার (১৯ জুন) বিকেলে সিলেট নগরের মিরাবাজারস্থ কিশোরী মোহন (বালক) সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সিলেটবাসীর জন্য ১০ লক্ষ টাকা নগদ সহায়তা ঘোষণা করে প্রতিমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১০০ মেট্রিক টন চাল ও ২ হাজার প্যাকেট শুকনো খাবার সহায়তা প্রদান করা হবে সিলেটে পানিবন্দি পৌনে সাত লাখ মানুষ  সিলেটের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ইঞ্জিন চালিত নৌকা তৈরি করা হচ্ছে। সেগুলো তৈরি করা হলে সিলেটে পাঠানো হবে।এসময় সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেটের বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার পর থেকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যার খবর রাখছেন। আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবারের পাশাপাশি রান্না করা খাবার বিতরণ করছে সিটি করপোরেশন। পানি না কমা পর্যন্ত আমাদের ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।এসময় উপস্থিত ছিলেন সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমেদ, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল ইসলাম, সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি) সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী ও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বন্যা পরিস্থিতির খোঁজ-খবর রাখছেন প্রধানমন্ত্রী সিলেটে

নিউজ প্রকাশের সময় : ০৭:১৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪