বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাম

- নিউজ প্রকাশের সময় : ০৬:৫১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে

আপনারা হয়তো প্রত্যেকেই অবগত আছেন যে, বিগত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ হয়েছে। চারটি ধাপে অনুষ্ঠিত নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাধিক প্রতিদ্বন্দি প্রার্থীর সাথে তৃনমূলে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা নির্বাচিত হয়েছি।
কিন্তু বিগত ৫/৮/২০২৪ খ্রিস্টাব্দের পর উদ্ভূত পরিস্থিতিতে ১৯/৮/২৪ খ্রিষ্টাব্দ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও মহিলা চেয়ারম্যানদের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক এক নির্বাহী আদেশে অপসারণ করা হয়েছে, যা অত্যন্ত অনভিপ্রেত অমানবিক! সম্মানিত দেশবাসী
বাংলাদেশের ৪৯৪ টি উপজেলা পরিষদের ৯৮৮ জন ভাইস চেয়ারম্যান আপনাদের সামনে এসেছি সেই অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কথা বলতে। যে অন্যায়ের কারণে ভোগান্তিতে সাধারণ জনগন। যে অন্যায়ের কারণে সারা দেশে আইনশৃঙ্খলার অবনতি। বাজার নিয়ন্ত্রণহীন। বন্যায় সরকারি সহায়তা প্রত্যন্ত অঞ্চলে পৌছানোয় ব্যর্থতা।প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা
আপনারা জানেন যে, জনপ্রতিনিধিদের অপসারণের ফলে স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে যাওয়া সহ সাধারণ জনগনের কাঙ্খিত সেবা বাধাগ্রস্ত হচ্ছে। সরকারের সেবা প্রত্যন্ত পর্যায়ে পৌঁছে দেয়ার ক্ষেত্রে এবং স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে
জনপ্রতিনিধিদের অপসারণের সিদ্ধান্ত প্রত্যাহারের কোন বিকল্প নেই।
সাধারণ জনগণের সেবা ও অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ প্রত্যাহারের প্রতিবাদে গত ১. ২২ শে আগস্ট প্রেস ব্রিফিং করা হয়েছে।
১. ২৫ আগস্ট প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি।
২. ০২ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন।
৩. ০৫ সেপ্টেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনসহ সরকারের উচ্চপর্যায়ের আলোচনা করে আসছি। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হল যে সরকার এহেন পরিস্থিতিতে আমাদের দাবি না মানায় আজ আমরা
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শান্তিপূর্ণভাবে উপস্থিত হয়েছি।
প্রিয় সাংবাদিক ভাইরা সরকারের বিভিন্ন মহল থেকে বা গণমাধ্যম থেকে জানতে পেরেছি যে, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের কে আপসারন করার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগন পলাতক কিংবা অনুপস্থিত। যা অত্যন্ত দুঃক্ষ জনক।আমরা দ্যার্থহীন ভাবে বলতে চাই আমাদের য য অধিক্ষেত্রে ১৯/৮/২৪ অর্থাৎ অপসারণের দিন পর্যন্ত স্ব স্ব উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম যার দালিলিক প্রমাণ আমাদের নিকট রয়েছে।
প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আশা করি, আপনাদের মাধ্যমে আজকের শান্তিপূর্ণ কর্মসূচি সরকার গুরুত্বসহকারে দেখবেন এবং তৃণমূল পর্যায়ের জনগণের কথা চিন্তা করে আমাদের দাবি মেনে নিবেন। আর যদি পূর্ববর্তী কর্মসূচীর মতো সরকার কর্ণপাত না করে বা জনগণের নাগরিক অধিকার, মানবাধিকার নিশ্চিত এবং সরকারের সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে সাধারণ জনগণকে সাথে নিয়ে আগামীতে কঠোর আন্দোলন কর্মসূচি কর্মসূচি দেয়া হবে।
সুতরাং অনতিবিলম্বে অপসারণ প্রত্যাহার করত: আমাদের দাবি মেনে নিয়ে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এবং জনগণের কাঙ্খিত সেবা সুনিশ্চিত করতে আমাদের দাবি মেনে নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
















What’s upp to every one, the contents present at this site are genuinely amazing for people experience, well, keep up
thhe good work fellows. http://boyarka-inform.com/