বাংলাদেশ নারকোটিকস কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন রাজিউর রহমান

- নিউজ প্রকাশের সময় : ০১:৫৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ১ বার পড়া হয়েছে

রিপোর্টার: রফিকুল ইসলাম
বাংলাদেশ নারকোটিকস কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নির্বাহী কমিটির নির্বাচন গত ২৯ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। দুই বছর মেয়াদি এই নির্বাচনে অধিদপ্তরের প্রথম শ্রেণীর শতাধিক কর্মকর্তা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
নির্বাচনে মোট ৬টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে রাজিউর রহমান ৫৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মোল্লা পান ৩৭ ভোট এবং অতিরিক্ত পরিচালক একেএম শওকত হোসেন পান ১৭ ভোট।
সিনিয়র সহ-সভাপতির দুটি পদের বিপরীতে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে উপ পরিচালক মানজারুল ইসলাম ৭১ ভোট এবং উপ পরিচালক খোরশেদ আলম ৬২ ভোট পেয়ে যথাক্রমে সিনিয়র সহ-সভাপতি-১ ও সিনিয়র সহ-সভাপতি-২ নির্বাচিত হন। অপরদিকে উপ পরিচালক মুকুল জোতী চাকমা ৫৫ ভোট এবং রাসায়নিক পরীক্ষক শফিকুল ইসলাম ২৪ ভোট পান।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুটি আসনের বিপরীতে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে উপ পরিচালক আবু জাফর ৯৯ ভোট এবং উপ পরিচালক আসলাম হোসেন ৬৪ ভোট পেয়ে যথাক্রমে যুগ্ম সাধারণ সম্পাদক-১ ও যুগ্ম সাধারণ সম্পাদক-২ নির্বাচিত হন। সহকারী পরিচালক মোঃ আলী হায়দার রাসেল পান ৪৫ ভোট।
দপ্তর সম্পাদক পদে দুইজন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এতে সহকারী পরিচালক আব্দুল হালিম রাজ ৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সহকারী পরিচালক শাকিল আহমেদ পান ৪৬ ভোট।
এছাড়া একাধিক প্রার্থী না থাকায় বিভিন্ন পদে মোট ২০ জন কর্মকর্তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্লাহ কাজল।
নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি রাজিউর রহমান সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংগঠনের উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।

















