বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, বরগুনা জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়

- নিউজ প্রকাশের সময় : ০২:৪৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে

বরগুনা : শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ইং, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, বরগুনা জেলা শাখার উদ্যোগে বরগুনা জেলা গণঅধিকার পরিষদ (জিওপি) এর কার্যালয়ে, বরগুনা জেলা শ্রমিক অধিকার পরিষদ এর আহ্বায়ক মোঃ বশির হাওলাদার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও বিভাগীয় সমন্বয়ক লোকমান হোসেন,বিশেষ অতিথি বরগুনা জেলা শ্রমিক অধিকার পরিষদ এর সাবেক প্রতিষ্ঠাতা সমন্বয়ক মোঃ রুবেল হাওলাদার , বরগুনা জেলা যুব অধিকার পরিষদ এর সংগ্রামী সভাপতি মোঃ জামাল শিকদার সৈকত, বরগুনা জেলা গণঅধিকার পরিষদ এর সাবেক সদস্য সচিব মোঃ সাগর মিয়া, যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম খান ও পিরোজপুর জেলা শ্রমিক অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক মোঃ নাজমুল।
প্রধান অতিথি লোকমান হোসেন বলেন, আমরা একটি বৈষম্য মুক্ত ও শ্রমিক বান্ধব সোনার বাংলাদেশ গড়ে তুলতে চাই,এজন্যই গণঅধিকার পরিষদ (জিওপি) নেতৃত্বে সারা দেশের শ্রমিকদের নিয়ে কাজ করতে চাই।
বিশেষ অতিথি মোঃ জামাল শিকদার সৈকত বলেন, এদেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের শাসন দেখছে কিন্তু এদেশের মানুষ শাসন পায়নি, পেয়েছে শোষণ সুতরাং আগামী নির্বাচন এ গণঅধিকার পরিষদ ৩০০ আসনে নির্বাচন করবে সেই রোডম্যাপেই আমরা কাজ করতাছি, আমরা আশাবাদী আমরা এদেশের মানুষ কে শোষণ মুক্ত করতে পারবো।
এছাড়াও উপস্থিত ছিলো বরগুনা জেলা যুব অধিকার পরিষদ এর দপ্তর সম্পাদক মোঃ সোহেল রানা,তালতলী উপজেলা শ্রমিক অধিকার পরিষদ এর আহ্বায়ক মোঃ আব্বাস মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।















