ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

বাংলাদেশকেও গাজা বানানোর ষড়যন্ত্র হচ্ছে : মোমিন মেহেদী

রিপোর্টার মনির হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৩৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

বাংলাদেশকেও গাজা বানানোর ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। ৯ এপ্রিল সকালে নতুনধারার ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ বন্ধের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনকালে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী বলেন, নির্মমভাবে ফিলিস্তিনে যে হামলা চালানো হচ্ছে, তা বন্ধের দাবিতে বাংলাদেশের মানুষের গণস্বাক্ষর কর্মসূচিতে সর্বস্তরের মানুষের অংশ নেয়া উচিৎ। লংমার্চ বা তথাকথিত আন্দোলন না করে গণস্বাক্ষর কর্মসূচিকে সফল করার জন্য নতুনধারা বাংলাদেশ এনডিবির ব্যতিক্রমী এই কর্মসূচিতে অংশ নেয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। সেই সাথে সবার মনে রাখতে হবে বাংলাদেশকে গাজা বানানোর জন্য দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা আবারো সক্রিয় হচ্ছে। তাদেরকে রুখে দিতে দেশে সবার আগে অর্থনৈতিক অবস্থান শক্তিশালী করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, কাজী মুন্নী আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সদস্য সিফাত আলী প্রমুখ। এসময় নেতৃবৃন্দ আরো বলেন, ২ মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি চালিয়ে যাবে নতুনধারা বাংলাদেশ এনডিবি। প্রতিদিন বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত তোপখানা রোডস্থ কার্যালয়ে নির্ধারিত কাগজে স্বাক্ষর করতে পারবেন যুদ্ধ বন্ধের দাবিতে সোচ্চার যে কোনো নাগরিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশকেও গাজা বানানোর ষড়যন্ত্র হচ্ছে : মোমিন মেহেদী

নিউজ প্রকাশের সময় : ০৫:৩৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫