ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বাংলাদেশে আইন সবার জন্য সমান; আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।-আইনমন্ত্রী।

এম কে খোকন (ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ১১:০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ১৭০ বার পড়া হয়েছে

বাংলাদেশে আইন সবার জন্য সমান; আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।-আইনমন্ত্রী।
একজন দুইবার চেষ্টা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেননি। যার নির্বাচনে ড. ইউনূস টাকা দিয়েছিলেন। উনি এখন ড. ইউনূসকে বাঁচানোর সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হতে বলছেন। এটা কিসের সংগ্রাম। বাংলাদেশের মানুষের সাথে সংগ্রাম। বাংলাদেশের মানুষ বিচার চায় এটা কি অন্যায়? আমাদেরকে এটা অপমান করার শামিল। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটনের প্রতি ইঙ্গিত করে এসব বলেন মাননীয় আইনমন্ত্রী এড.আনিসুল হক এমপি।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর রেলস্টেশন চত্বরে উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত দোয়া ও আলোচনা সভায় উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া-কসবার এমপি ও মাননীয় আইনমন্ত্রী এড. আনিসুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাওছার জীবন, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান ভূইয়া স্বপন প্রমুখ।

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধ করলে তার বিচার হবে। আমরা দেখেছি বঙ্গবন্ধুর খুনিদেরকে ইনডেমনিটি অর্ডিনেন্স দ্বারা বিচার থেকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। সেই জামানা আর নেই। এখনকার জামানা ভিন্ন। এখন বাংলাদেশে আইনের শাসন আছে।

তিনি বলেন, আমরা সুষ্ঠু বিচার করতে জানি। ড. ইউনূস যদি অন্যায় না করে থাকেন তাহলে তিনি খালাস পাবেন। আর যদি অনুচিত হয়, বিজ্ঞ বিচারক বিচার করবেন। বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন। কোন কারনে বাংলাদেশকে অপমান করবেন, বিচার বিভাগকে অপমান করবেন সেই চেষ্টা বন্ধ করুন।
সভা শেষে সাইবার নিরাপত্তা আইন সম্পর্কে টিআইবির মন্তব্য সম্পর্কে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, টিআইবি যা বলেছে এর কোনটাই সত্য নয়। সাংবাদিকরা এবং জনগণ ডিজিটাল নিরাপত্তা আইনের পাশে সাইবার নিরাপত্তা আইন রেখে পড়লে তারা বুঝতে পারবে কতটা পরিবর্তন করা হয়েছে। এবং যেখানে উনাদের (টিআইবি) আপত্তি ছিল সেগুলো দূর করা হয়েছে।
নির্বাচনে খরচ করার জন্য সরকার সার্বজনীন পেনশন স্কিম করেছে- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, মাথায় ঘিলু থাকলে কেউ এ কথা বলে?

এর আগে আইনমন্ত্রী আখাউড়া-সিঙ্গারবিল পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কের মেরামত কাজের উদ্বোধন করেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশে আইন সবার জন্য সমান; আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।-আইনমন্ত্রী।

নিউজ প্রকাশের সময় : ১১:০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩