বাউফলে বিএনপির লিফলেট বিতরণে আওয়ামিলীগের বাধা

- নিউজ প্রকাশের সময় : ১২:৪২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ ২৫৬ বার পড়া হয়েছে

বাউফলে বিএনপির লিফলেট বিতরণে আওয়ামিলীগের বাধা
বিএনপি,র লিফলেট বিতরণ করতে গিয়ে বাধার সস্মুখীন হয়েছে জাসাসের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্দুল কাইয়ুম মৃধা। কালিশুরী ইউনিয়ন ছাএলীগের ৪ থেকে ৫ জন কর্মী লিফটে বিতরণে বাধা প্রধান করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার উপজেলার কালিশুরী বন্দরে এ ঘটনা ঘটে।
জানা গেছে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আলিশুরী হাইস্কুল মোড় থেকে লিফটেট বিতরণ কার্যক্রম শুরু করেন জাসাসের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্দুল কাইয়ুম। এ সময় কালিশুরী বাজারের উওর পাশে আওয়ামীলীগের কার্যালয়ের সামনে গেলে সেখানে উপস্থিত থাকা কালিশুরী ইউনিয়ন ছাএলীগের কয়েকজন কর্মী লিফটের বিতরণে বাধা প্রদান করেন।
এ ব্যাপারে কালিশুরী ইউনিয়ন ছাএলীগের সাধারণ সম্পাদক ইয়াকুব তালুকদার বলেন, লিফলেট বিতরণে বাধা দেওয়ার অভিযোগ সত্য নয়। তারা লিফলেট বিতরণ করে চলে গেছেন। আমাদের কোনো নেতাকর্মী তাদের বাধা দেয়নী।
















