ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

বাড়ি ছুটছে মানুষ

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৬:১৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ২৩৪ বার পড়া হয়েছে

নাড়ির টানে বাড়ি ফিরতে রাতেও ঢাকা ছাড়ছেন রাজধানীতে বাস করা দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। এ কারণে ভিড় দেখা গেছে রাজধানীর গুরুত্বপূর্ণ বাস টার্মিনালগুলোতে। সন্ধ্যা থেকেই বাস কাউন্টারগুলোতে ছুটতে থাকে ঘরমুখো মানুষ। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় প্রতিটি বাস কাউন্টারেই উপচে পড়া ভিড় দেখা গেছে।

দূরপাল্লার বেশিরভাগ বাসেরই অগ্রিম টিকিট বিক্রি হওয়ায় যাত্রীদের অপেক্ষা এখন শুধু বাড়ি ফেরার নির্ধারিত বাসে চড়ার। পুরোদমে বাসে ঈদযাত্রা শুরুর প্রথম দিনে প্রায় সব গাড়িকেই সঠিক সময়ে নির্ধারিত স্টপেজ ছেড়ে যেতে দেখা যাচ্ছে। এছাড়া গাবতলী থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত চলাচল করা লোকাল বাসেও ভিড় লক্ষ্য করা গেছে।

এদিন সড়কেও যানহবাহনের উপস্থিতি ছিল চোখে পড়াম মত। মূলত ঈদযাত্রায় সাধারণ মানুষের চাপ সামাল দিতে যানবাহন বাড়িয়েছে বিভিন্ন পরিবহন কর্তৃপক্ষ।

মহাখালী বাসস্ট্যান্ডের হানিফ কাউন্টারের সেলস সুপারভাইজার সোহান জানান, ঈদকে কেন্দ্র করে বিভিন্ন রুটে বাস বাড়িয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে ভাড়া অপরিবর্তিত রেখেছেন তারা।

অন্যদিকে, ঈদ-উল-ফিতরের যাত্রাকে নিরাপদ করতে নজরদারি ও টহল বাড়িয়েছে পুলিশ। রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে তাদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাড়ি ছুটছে মানুষ

নিউজ প্রকাশের সময় : ০৬:১৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩