ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন

বারহাট্টায় প্রতারণা মামলায় কারাগারে যাওয়া সেই প্রধান শিক্ষক বহিষ্কার।

রিপোর্টার মেহেদুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৩২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ৭১ বার পড়া হয়েছে

প্রতারণার মামলায় কারাগারে যাওয়ায় এসএম সাজ্জাদুল হক সবুজ নামে এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে শিক্ষা বিভাগ।সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষক এসএম সাজ্জাদুল হক সবুজ (৫৫) নেত্রকোণা বারহাট্টা উপজেলার আশিয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক আলী রেজা তাঁকে সাময়িক বহিষ্কার করেন। আজ মঙ্গলবার ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক আলী রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতারণা মামলায় কারগারে যাওয়ায় গত ৯ এপ্রিল প্রধান শিক্ষক সাজ্জাদুল হককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পরে এ সংক্রান্ত কাগজপত্র জেলা ও উপজেলায় পাঠানো হয়েছে।এর আগে গত ৩১ মার্চ প্রতারণা মামলায় শিক্ষক সাজ্জাদুল হক সবুজকে কারাগারে পাঠান আদালত।   মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, নেত্রকোণা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে গাড়ি চালক পদে চাকরি দেওয়ার কথা বলে আল আমিন নামে এক যুবকের থেকে ৫ লাখ টাকা নেন শিক্ষক সাজ্জাদুল। আল আমিন বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। শিক্ষক সাজ্জাদুল ও আল আমিন পূর্বপরিচিত। সাজ্জাদুলের পরামর্শে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে গাড়িচালক পদে আবেদন করেন আল আমিন। ২০২৩ সালের শুরুতে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ঘুষ বাবদ পাঁচ লাখ টাকা নেন সাজ্জাদুল। শর্ত অনুযায়ী চাকরি না হলে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তা দেননি তিনি।এ ঘটনায় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি আদালতে প্রতারণার মামলা করেন আল আমিন। পরে ২০ ফেব্রুয়ারি আদালত এসএম সাজ্জাদুল হাসান সবুজের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। তখন সাজ্জাদুল উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন পান। পরে ৩১ মার্চ নেত্রকোণার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশতাক আহমেদের আদলতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন চাল সাজ্জাদুল হক। তবে বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শেষে ৫ এপ্রিল তিনহ জামিন পেয়ে কারাগার থেকে ছাড়া পান। পরে তাকে সাময়িক বহিষ্কার করে শিক্ষা বিভাগ।বারহাট্টা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম বলেন, শিক্ষক সাজ্জাদুল হককে বহিষ্কারের চিঠি গত সোমবার তাঁর ঠিকানায় পাঠানো হয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি সাময়িক বহিষ্কার থাকবেন। এখন থেকে সাজ্জাদুল হক বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হয়ে খাতায় স্বাক্ষর করবেন। তবে বিদ্যালয়ের দাপ্তরিক বা অন্যকোন কাজে দায়িত্বপ্রাপ্ত হবেন না। এদিকে ওই বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বারহাট্টায় প্রতারণা মামলায় কারাগারে যাওয়া সেই প্রধান শিক্ষক বহিষ্কার।

নিউজ প্রকাশের সময় : ০৮:৩২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪