বিজয়নগর প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্ভোধন।

- নিউজ প্রকাশের সময় : ০৫:৫৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ২৪৫ বার পড়া হয়েছে

বিজয়নগর প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্ভোধন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয় লাল ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। উদ্ভোধন শেষে নতুন প্রেসক্লাব মিলনায়নে এক আলোচনা সভা ও বিজয়নগর থানা অফিসার ইনচার্জ রাজু আহম্মেদকে বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা ও বিদায় শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১২ টায় উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ও সংবর্ধণা অনুষ্ঠান করা হয়।
বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জিয়াদুল হক বাবুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
প্রেসক্লাব বিজয়নগরের নতুন কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী বলেন, সাংবাদিক সমাজের আয়না, আপনাদের মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র উঠে আসে। তাই আপনারা আপনাদের কলমে মাধ্যমে সত্যনিষ্ঠা সংবাদ পরিবেশন করবেন। আপনাদের সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বিজয়নগরকে বিশ্ব চিনবে এবং জানবে।
বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাজু আহম্মেদ, ইছাপুরা ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শামসুল ইসলাম লিটন, সহ সভাপতি সাদেকুল ইসলাম ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু) প্রমুখ।












