ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

বিদায় সাকিবের রংপুর, ফাইনালে তামিমের বরিশাল ।

স্পোর্টস রিপোর্টার মোঃ ফয়সাল হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ১০:৩৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে

কোয়ালিফায়ার ম্যাচ। তার ওপর সাকিব বনাম তামিমের লড়াই। স্বাভাবিকভাবেই উত্তেজনার পারদ ছিল উঁচুতে। এমন হাইভোল্টেজ ম্যাচে তুমুল লড়াই দেখতে চেয়েছিল ক্রিকেট ভক্তরা। ভক্তদের সেই প্রত্যাশার দাবি খুব একটা মেটাতে পারেনি রংপুর রাইডার্স। বরং বরিশালের কাছে তারা আত্মসমার্পন করেছে সহজেই। ডেবিড মিলারের শেষ ছক্কায় সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে হারিয়ে বিপিএলের ফাইনাল নিশ্চিত করল তামিম ইকবালের ফরচুন বরিশাল। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে তামিমদের জয় ৬ উইকেটে। এই জয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে পা রাখল বরিশাল। এর আগে প্রথম ফাইনালিস্ট হিসেবে নাম লেখায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগামী ১ মার্চ দুই দলের শিরোপা নিষ্পত্তির ম্যাচ।মাত্র ১৮ রানে তিন উইকেট হারিয়ে বড় সংগ্রহের আশা কার্যত শেষ হয়ে যায় রংপুরের। তবে, নিকোলাস পুরাণ ও জেসি নিশামের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়লেও তা বড় সংগ্রহের জন্য যথেষ্ঠ ছিল না। দলীয় ৪৮ রানের মাথায় ফেরেন পুরাণ। ১২ বলে মাত্র তিন রান আসে তার ব্যাট থেকে।

তবে, রংপুর সবচেয়ে বড় ধাক্কা খায় নিশামের বিদায়ে। দলীয় ৪৮ রানের মাথায় ফুলারের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই কিউই ব্যাটার। গত ম্যাচে কুমিল্লার সঙ্গে জিততে না পারলেও এই ব্যাটার ৯৮ রানের অনবদ্য ইনিংস খেলেন। নিশামের বিদায়ের পর শামীম পাটোয়ারি ও আবু হায়দার রনির ব্যাটে এগিয়ে যায় রংপুর। মূলত লড়াইয়ের পুঁজি এনে দেন শামীমই। ২০ বলে ফিফটি করে দলকে লড়াকু পুঁজি এনে দেন শামীম। রংপুরের এই ক্রিকেটার এখন সাকিবের সঙ্গে যৌথভাবে এবারের বিপিএলে দ্রুততম ফিফটি করা ক্রিকেটার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিদায় সাকিবের রংপুর, ফাইনালে তামিমের বরিশাল ।

নিউজ প্রকাশের সময় : ১০:৩৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪