সংবাদ শিরোনাম ::
বিপিএল মাশরাফিহীন সিলেটের হারের বৃত্ত ভেঙে জয়,

রিপোর্টার মোঃ রাসেল
- নিউজ প্রকাশের সময় : ০৮:৩৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে

রিপোর্টার মোঃ রাসেল
অবশেষে জয় পেল সিলেট স্ট্রাইকার্স টানা ৫ ম্যাচ হারের পর অবশেষে জয় পেল সিলেট স্ট্রাইকার্স। আগে ব্যাট করে মোহাম্মদ মিঠুনের অর্ধশতকে সিলেট তুলেছিল ৮ উইকেটে ১৪২ রান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এই রানই মোসাদ্দেক হোসেনের দুর্দান্ত ঢাকার হারের জন্য যথেষ্ট হয়ে যায়, তারা করতে পারে ৯ উইকেটে ১২৭ রানা ১৫ রানে জিতে পয়েন্ট তালিকায় সিলেটের অবস্থান ছয় নম্বরে, ঢাকা তলানিতে। এই ম্যাচের আগে হুইপের দায়িত্ব নিতে বিপিএল থেকে বিরতি নিয়েছেন সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তাঁর জায়গায় অধিনায়কত্ব করেন মিঠুন। তাঁর নেতৃত্বে প্রথম ম্যাচেই জিতল গতবারের ফাইনালিস্টরা।















