ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিপিজেএফ নেতা নুরুল হক শিপুর বিরুদ্ধে মিথ্যা জিডির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্টার: ফয়সাল হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ০৮:১৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

রিপোর্টার: ফয়সাল হোসেন

সিলেট কোতোয়ালী থানায় সাংবাদিক নুরুল হক শিপুর বিরুদ্ধে করা মিথ্যা ও ভিত্তিহীন সাধারণ ডায়েরির প্রতিবাদে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)-এর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির নেতা-কর্মী, সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রোমান আকন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট শিক্ষাবিদ উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা।
বক্তারা বলেন, বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যুক্তরাজ্যে নিবন্ধিত জনপ্রিয় অনলাইন রানার টিভির রিপোর্টার, এবং জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার সাবেক সিলেট জেলা প্রতিনিধি নুরুল হক শিপুর বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা ও ভিত্তিহীন সাধারণ ডায়েরি করেছে।
এর মাধ্যমে একজন পেশাদার ও নির্ভীক সাংবাদিককে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, একজন সাংবাদিকের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত। সাংবাদিক নুরুল হক শিপু দীর্ঘদিন ধরে ক্রাইম রিপোর্টিংয়ের মাধ্যমে সমাজের অন্যায়-অবিচার ও দুর্নীতি উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাই তাকে ভয়ভীতি ও হয়রানির মাধ্যমে চুপ করানোর চেষ্টা চলছে।
বক্তারা অবিলম্বে ওই মিথ্যা জিডি প্রত্যাহার এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিপিজেএফ-এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
শেষে বক্তারা বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ। একজন সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে গণমাধ্যমের বিরুদ্ধে ষড়যন্ত্র।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিপিজেএফ নেতা নুরুল হক শিপুর বিরুদ্ধে মিথ্যা জিডির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

নিউজ প্রকাশের সময় : ০৮:১৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫