সংবাদ শিরোনাম ::
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত”।

প্রতিনিধির নাম
- নিউজ প্রকাশের সময় : ০৫:১১:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে

গত ২৬, ২৭ ও ২৮ জানুয়ারী ২০২৪ খ্রি. শহীদ পুলিশ স্মৃতি কলেজে এসআই (নিরস্ত্র) হতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে ২য় ষান্মাসিক বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হয়। ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময়ে অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার), অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম এবং অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ সাজ্জাদুর রহমান, বিপিএম সহ ঢাকা রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে পরীক্ষা কার্যক্রম তদারকি করেন।















