ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

বিয়ের পিরিতে বসলেন উপস্থাপিকা মৌসুমী মৌ ।

রিপোর্টারের মোঃ ফয়সাল হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৪৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে

বিয়ে করেছেন টিভি পর্দার পরিচিত মুখ উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। তার বরের নাম আরিফ হক। পারিবারিক আয়োজনেই সম্পন্ন হয়েছে দুজনের বিয়ে।

নিজের বিয়ের খবরটি নিশ্চিত করেছেন মৌ নিজেই। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি সাত দিন ভেবেচিন্তে বিয়েতে মত দিই। বিয়ের দিন আমি বেলা ৩টায় ইভেন্ট করতে চলে গেছি। রাত পৌনে একটায় বাসায় ফিরেছি। আরিফ নিজে নিয়ে গিয়েছিল ইভেন্টে। গায়েহলুদের দিন আমি রাত ১২টায় এসেছি ইভেন্ট শেষ করে। আমার কাছের তিন সহকর্মী ও বন্ধু অপেক্ষা করছিল আমার জন্য। আসলে খুব অল্প সময়ে সব হয়েছে। এই সময়ে যখন ভেবেচিন্তে দেখলাম যে দুই পরিবারের সদস্যরা রাজি, তখন সব ভেবে মনে হলো যে আরিফকে বিয়ে করা যায়।’

আরিফের সঙ্গে পরিচয় সম্পর্কে তিনি বলেন, ‘আমাকে আরিফ পছন্দ করে, এটা আমি অনেক পরে শুনেছি আমার কাজিনের কাছ থেকে। আমার কাজিন আরিফদের এক ব্যাচ সিনিয়র, যিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তেন কুয়েটে। আরিফ বুয়েটে পড়তেন, তবে তার উচ্চমাধ্যমিক পর্যন্ত খুলনায়ই কাটে। ফলে কুয়েটের অনেক সিনিয়র ভাইয়া-আপুদের সঙ্গেই আরিফের পরিচয় ছিল। তখনই আমার কাজিন তাকে সরাসরি বলে দেয় যে হবে না, লাভ নেই। তখন আমি প্রেম, বিয়ে বা এগুলো নিয়ে তেমন কিছুই জানি না। আমাদের নিজেদের মধ্যে পরিচয়ও ছিল না। এগুলো তো প্রায়ই শুনি। তাই গুরুত্ব দিইনি।’

গত বছর মৌসুমী চট্টগ্রামে ফয়’স লেকে একটি অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে হাজির হয়েছিলেন। সেদিনই তিনি প্রথম মেসেঞ্জারে একটি খুদে বার্তা পান। ছবি নিয়ে কথা হয় তাদের। তখন মৌ বুঝতে পারেন যে আরিফ তাকে খুব পছন্দ করেন। ক্রমেই কথা বলে জানতে পারেন, আরিফ তার পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করেছেন। মৌ পরে বুঝতে পারেন তার মা-বাবা বিয়েতে রাজি। তখন ১০ দিনের সময় চেয়ে নেন এই উপস্থাপিকা।

শোবিজ অঙ্গনে প্রায় এক দশকের বেশি সময়ের ক্যারিয়ার মৌ’র। এর মধ্যে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনার কাজও করছেন তিনি। এখন পর্যন্ত প্রায় ২০টিরও বেশি নাটকে কাজ করেছেন এই অভিনেত্রী। পাশাপাশি ওয়েব ফিল্মেও দেখা মিলেছে তার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ের পিরিতে বসলেন উপস্থাপিকা মৌসুমী মৌ ।

নিউজ প্রকাশের সময় : ০৯:৪৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪