সংবাদ শিরোনাম ::
বুড়োদের’ নিয়েই শিরোপা বিজয় বরিশালের

রিপোর্টার সৈয়দ রাসেল মুন
- নিউজ প্রকাশের সময় : ১০:২২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরু থেকেই বরিশালের ফ্রাঞ্চাইজি দলটিকে বলা হচ্ছিল বুড়োদের দল। বাংলাদেশ জাতীয় দলের একাধিক অভিজ্ঞ খেলোয়াড় থাকার পরেও খুব বেশি পাত্তা দেওয়া হচ্ছিল না তাদের। তবে শেষ পর্যন্ত এই বুড়োরাই ভেল্কি দেখালো। ফেভারিট ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ‘বুড়ো’ হারের ভেল্কিতে হারিয়ে নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা জয় করল ফরচুন বরিশাল।শুক্রবার (১ মার্চ) মিরপুরে হোম অব ক্রিকেট খ্যাত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার দেওয়া ১৫৫ রানের টার্গেটে ৬ উইকেট এবং ৮ বল বাকি থাকতেই পেরিয়ে যায় বরিশাল। বরিশালের পক্ষে কাইল মায়ার্স সর্বোচ্চ ৪৬ রান করেন।















