বৃক্ষরোপণে গড়লো গড়ুইমহলের সবুজ অধ্যায়

- নিউজ প্রকাশের সময় : ১১:১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

রিপোর্টার :মোঃআনজার শাহ
সবার আন্তরিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছে গড়ুইমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচি। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী এই কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণসহ আশপাশের বিভিন্ন স্থানে শতাধিক গাছ রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মানবসেবা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক বিকাশ নাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষভাবে অংশ নেন সংগঠনের প্রধান উপদেষ্টা রোমানিয়া প্রবাসী শেখ আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক আশিক এলাহী।
বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করে তুলতে সর্বোচ্চ আর্থিক সহায়তা প্রদান করেন প্রবাসী শেখ আলমগীর হোসেন। অন্যদিকে সংগঠনের সাধারণ সম্পাদক আশিক এলাহী গত এক সপ্তাহ ধরে দিন-রাত নিরলস পরিশ্রম করে পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন। ঢাকায় অবস্থান শেষে ক্লান্ত শরীর নিয়েও তিনি সকালেই উপস্থিত হয়ে কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্নে অগ্রণী ভূমিকা রাখেন।
এছাড়া অনুষ্ঠানকে সফল করার জন্য দিকনির্দেশনা ও সহযোগিতা দিয়েছেন জনাব জাহাঙ্গীর হোসেন। সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় স্থানীয় স্বেচ্ছাসেবক, প্রবাসী এবং এলাকাবাসীর প্রতি, যাদের সম্মিলিত প্রচেষ্টা এ আয়োজনকে এক অনন্য রূপ দেয়।
আয়োজকরা জানান, এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকার। তাদের প্রত্যাশা, এ ধারা অব্যাহত থাকলে আগামী প্রজন্ম প্রকৃতির কাছ থেকে আরও সুস্থ ও সুন্দর জীবন পাবে।












