ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃদ্ধসহ আহত ২ চুয়াডাঙ্গায় মসজিদ কমিটি নিয়ে মারামারি

রিপোর্টার সোয়াইব হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৩৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা গ্রামে মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বৃদ্ধসহ দুজন আহত হয়েছেন।শুক্রবার (১২ জুলাই) জুমার নামাজের পর বাঁকা স্কুলপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় খাদেমুল ইসলাম নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে জীবননগর থানা পুলিশ।আহত রোকন (২৩) বাঁকা গ্রামের হারুনের ছেলে ও আহত আব্দুল খালেক (৬৫) একই এলাকার মৃত হোসেন আলীর ছেলে জানা গেছে, গত ২৮ জুন বাঁকা গ্রামে মসজিদ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরই মধ্যে সভাপতি পদের জন্য দৌড়ঝাপ করতে থাকেন একাধিক ব্যক্তিরা। শুক্রবার জুমার নামাজের পর দুই পক্ষ লাঠিসোটা নিয়ে মারামারিতে লিপ্ত হয়। একপর্যায়ে রোকন ও আব্দুল খালেক উভয়পক্ষের ২ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোকনকে উন্নত চিকিৎসার জন্য যশোরে এবং আব্দুল খালেককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান।সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম ঢাকা পোস্টকে বলেন, তার মাথায় শক্ত লাঠি জাতীয় কিছুর আঘাতে জখম হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি থাকার পরামর্শ দেওয়া হয়েছে।জীবননগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, মসজিদ কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের দুজন আহত হয়েছেন। এর মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, এ ঘটনার পর খাদেমুল ইসলাম নামের এক ব্যক্তিকে জিজ্ঞাবাদের জন্য থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। এখনো কেউ কোনো অভিযোগ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বৃদ্ধসহ আহত ২ চুয়াডাঙ্গায় মসজিদ কমিটি নিয়ে মারামারি

নিউজ প্রকাশের সময় : ০৮:৩৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪