ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান হলেন বিল্লাল মিয়া

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৩৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের উপ-নির্বাচনের  চেয়ারম্যান পদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন জেলা পরিষদের সদ্য পদত্যাগকারী সদস্য মোঃ বিল্লাল মিয়া।তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪৩ ভোট।তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত সমর্থিত ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন পেয়েছেন ৪৯০ ভোট। ৯টি উপজেলার ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ২৫৭ ভোট বেশি পেয়ে মোঃ বিল্লাল মিয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।শনিবার(৯ মার্চ) সকাল ৮টা থেকে টানা বিকেল ২টা পর্যন্ত জেলার ৯টি উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম ফলাফল ঘোষণায় বলেন, সদ্য পদত্যাগকারী জেলা পরিষদের সদস্য মোঃ বিল্লাল মিয়া পেয়েছেন ৭৪৩ ভোট। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো হেলাল উদ্দিন পেয়েছেন ৪৯০ ভোট ও শফিকুল আলম পেয়েছেন ১৩৩ ভোট। এর মধ্যে নাসিরনগরে মোঃ হেলাল উদ্দিন ৪৫,শফিকুল আলম ২২ ভোট ও বিল্লাল মিয়া ৯৮, সরাইলে মোঃ হেলাল উদ্দিন ৩৩ ও শফিকুল আলম ৯ ভোট, বিল্লাল মিয়া ৭৭ , সদর উপজেলায় মোঃ হেলাল উদ্দিন ৮৭, শফিকুল ২৬ ভোট ও বিল্লাল মিয়া ৪৭ ভোট, বিজয়নগরে মোঃ হেলাল উদ্দিন  ৪১ ভোট  শফিকুল ২৪ ভোট ও বিল্লাল ৬৪ ভোট , আশুগঞ্জে মোঃ হেলাল উদ্দিন ২৭, শফিকুল ৫ ভোট ও বিল্লাল মিয়া ৭২ ভোট, আখাউড়ায় মোঃ হেলাল উদ্দিন ২৯ ও শফিকুল ০৪ ভোট, বিল্লাল মিয়া ৪৭ ভোট, কসবায় মোঃ হেলাল উদ্দিন ৬৩ ভোট, শফিকুল ১২ ভোট ও বিল্লাল মিয়া ৭০ ভোট, নবীনগরে মোঃ হেলাল উদ্দিন  ৯৮ ভোট,শফিকুল ১৬ ভোট ও বিল্লাল মিয়া ১৬৬ ভোট এবং বাঞ্ছারামপুরে মোঃ হেলাল উদ্দিন ভোট ৬৭ ও শফিকুল আলম ১০ ভোট ও বিল্লাল মিয়া ১০১ ভোট পেয়েছেন।বিজয়ী প্রার্থী মোঃ বিল্লাল মিয়া বলেন, নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে। আমাকে জনগণের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।উল্লেখ্য ২০২২ সালের ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদের নির্বাচনে জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার চেয়ারম্যান পদে জয়লাভ করেছিলেন। কিন্তু আল-মামুন সরকার দায়িত্বভার গ্রহণের পর এক বছর পূর্ন হওয়ার আগেই ২০২৩ সালের ২ অক্টোবর তিনি মৃত্যুবরণ করলে জেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান হলেন বিল্লাল মিয়া

নিউজ প্রকাশের সময় : ০৮:৩৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪