সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়ে ০২ (দুই) কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা রিপোর্টার মোঃসাদেকুল ইসলাম
- নিউজ প্রকাশের সময় : ০৯:১১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার ০২ (দুই) কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। বুধবার (০১ মে ২০২৪খ্রিঃ) দুপুর অনু: ০৩:৩০ ঘটিকায় ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত মাধক ব্যবসায়িক হলো নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বড়নেয়াজপুর এলাকার রায়হান চৌধুরী (২৭)।ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড় নামকস্থানে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে রায়হান চৌধুরী (২৭) এর শরীরে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় ২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


















