ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্টের ১০ সদস্য এ্যাডহক কমিটি গঠন।
- নিউজ প্রকাশের সময় : ০৫:৪২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ১০৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্টের ১০ সদস্য এ্যাডহক কমিটি গঠন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের ভাইস-চেয়ারম্যান সৈয়দ মিজানুর রেজা ও মো. বাহারুল ইসলাম মোল্লা সাধারণ সম্পাদক কর ১০ সদস্য বিশিষ্ট এ্যাডহক নির্বাহী কমিঠি গঠন করা হয়েছে।
বুধবার (১৮অক্টোবর) এসজি (ইউ.এ)- ১৮৫০/২০২৩ স্বারকে সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আলম স্বাক্ষরিত এই এ্যাডহক কমিটি গঠন করা হয়।
পত্রে বলা হয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া ইউনিটে বর্তমানে কোনো কমিটি না থাকায় সংশ্লিষ্ট ইউনিটের কার্যক্রমকে সচল ও গতিশীল রাখতে এবং একটি নির্বাচিত কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রদত্ত ক্ষমতাবলে সোসাইটির চেয়ারম্যানের অনুমোদনক্রমে নিম্নলিখিত ব্যক্তিবর্গের সমন্বয়ে ১৮ অক্টোবর ২০২৩ হতে ১৭ই জানুয়ারি ২০২৪ পর্যন্ত তিন মাস মেয়াদে একটি এ্যাডহক নির্বাহী কমিটি গঠন করা হলো।
এ্যাডহক কমিটির ভাইস-চেয়ারম্যান সাবেক ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারণ সম্পাদক বর্তামান জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সদস্য সৈয়দ আব্দুল কবির তপন, মশিউর রহমান লিটন, মো. জয়েদুল হক, আশিকুর রহমান পাঠান, আবু হোরায়রাহ, আব্দুল আজিজ, এম এইচ মাহবুব আলম, নদী পারভীন প্রমুখ।
উল্লেখ্য, বর্ণিত এ্যাডহক কমিটির কোনো ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। কমিটি তাদের মেয়াদের মধ্যে নির্বাচন কমিশন গঠন করে সুষ্ঠ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি নির্বাচিত কার্যনির্বাহী কমিটির গঠন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবেন।
আরো উল্লেখ্য যে, জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত ভাইস-চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ইউনিটের সকল কার্যক্রম সম্পাদন করবেন।
এছাড়াও ২০১৩ সালে অডিট এর প্রতিবেদন অনুযায়ী ১৯৩৭ জন আজীবন সদস্যের প্রত্যেকেই ভোটার হিসেবে গণ্য হবেন এবং তাদের প্রত্যেকের উন্নয়ন ফি এর ১৫০০ টাকার বিষয়টি স্থায়ীভাবে সমাধানের জন্য অনুরোধ করা হল।
















