ব্রাহ্মণবাড়িয়া-৩ স্বতন্ত্র প্রার্থী ওলিও’র নির্বাচনী শোডাউন ।
- নিউজ প্রকাশের সময় : ০৫:২৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ১৭৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-৩ স্বতন্ত্র প্রার্থী ওলিও’র নির্বাচনী শোডাউন ।
২৮ নভেম্বর ২০২৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় শোডাউন করেছে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য পদত্যাগকৃত সদর উপজেলা পরিষদের সদস্যদের বীর মুক্তিযোদ্ধা লায়ন ফিরোজুর রহমান ওলিও।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় আসলে নেতাকর্মী ও সমর্থকরা এই শোডাউন করেন। এর আগে সরাইল বিশ্বরোড মোড়ে তাকে অভিনন্দন জানিয়ে বরণ করে নেন তার কর্মী-সমর্থকরা। এ সময় বিভিন্ন শ্লোগানে শ্লোগানে তার পক্ষে সমর্থন জানান তারা। পরে ফিরোজুর রহমান বিশাল মোটরসাইকেল ও গাড়ি বহর নিয়ে সদর উপজেলার সুহিলপুর, নন্দনপুর, ঘাটুরাসহ ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন পয়েন্টে জনগনের কাছে দোয়া ও সমর্থন চান।
নির্বাচনী শোডাউনের সময় বীর মুক্তিযোদ্ধা লায়ন ফিরোজুর রহমান ওলিও বলেন, জনগণ তার পক্ষে রয়েছে। যার প্রমাণ বহুবার হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন শতভাগ সুষ্ঠ হবে। সুষ্ঠু নির্বাচন হলে জনগনের জয় সুনিশ্চিত। আমার দলের একটি পক্ষ আমাকে নিয়ে নানা নেতিবাচক প্রচার করছে। জনগন আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিত ভোটে জবাব দিবে।
প্রসঙ্গত, ফিরোজুর রহমান ওলিও এর আগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ৫ বারের চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আসন্ন নির্বাচনে অংশ নিতে তিনি গত ২১ নভেম্বর উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। ২২ নভেম্বর তার পক্ষে ছেলে শেখ ওমর ফারুক জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেন।















