ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ স্থাপনা ও খাল ভরাট বন্ধে অভিযান, জরিমানা

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৪৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ১০০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া শহরের টাউনখালে অবৈধ স্থাপনা ও ভরাট বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার(৪ মার্চ) বিকেলে পৌর শহরস্থ কাজীপাড়া ও মৌলভী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি (সদর) মোঃ মোশরাফ হোসেন। এসময় শহরের মৌলভী পাড়ায় জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রয়াত এডভোকেট লুৎফুল হাই সাচ্চুর নির্মাণাধীন বহুতল ভবনের পাইলিং এর মাটি খালে ফেলে ভরাট করার সত্যতা পায় অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালত। পরে নির্মাণকারী প্রতিষ্ঠান আল হেরা লিমিটেড বিল্ডার্সের চেয়ারম্যান সৈয়দ আনোয়ার আহমেদ লিটনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে খাল থেকে ভরাট করা মাটি সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়। এছাড়াও কাজীপাড়া এলাকায় টাউন খালের উপর নির্মিত টিনশেড ঘর উচ্ছেদে অভিযান চালানো হয়। জড়িতদের সতর্ক করা হলে তারা স্বেচ্ছায় সেটি সরিয়ে নেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো: মোশরাফ হোসেন বলেন, টাউন খালে অবৈধ স্থাপনা নির্মাণ ও মাটি ভরাট করা হচ্ছে এমন দুটি অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ঘটনার সত্যতা থাকায় ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান আল হেরা লিমিটেট বিল্ডার্সের চেয়ারম্যানকে পরিবেশ আইনে অর্থদণ্ড ও খালের উপরে নির্মিত অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়েছে। অভিযান চলাকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মীর মোহাম্মদ শাহীন, নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক সংগঠন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদসহ সদর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ স্থাপনা ও খাল ভরাট বন্ধে অভিযান, জরিমানা

নিউজ প্রকাশের সময় : ০৭:৪৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪