ব্রাহ্মণবাড়িয়ায় ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও জরিমানা।

- নিউজ প্রকাশের সময় : ০৭:০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ১২০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনার অভিযোগে দি ডাচ বাংলা ডায়াগনস্টিক সেন্টার নামে একটি চিকিৎসা প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার জেলা পৌর শহরের পুরাতন জেল রোডে কুমারশীল মোরে বিপরীতে ওই ডায়াগনস্টিক সেন্টারটিতে অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলমের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে । সিলগালা করার বিষয়ে মোহাম্মদ জামশেদুল আলম জানান, দি ডাচ বাংলা ডায়াগনস্টিক সেন্টার নামে প্রতিষ্ঠানটিতে লাইসেন্সসহ বৈধতার কোনো কাগজপত্র ছিল না। এছাড়া ডায়াগনস্টিক সেন্টারটি অনেক অপরিচ্ছন্ন ছিল। তাই ভোক্তা অধিকার আইন এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ৫৫ হাজার টাকা জরিমানা করা হলে ম্যানেজার তাৎক্ষণিক প্রদান করেন। অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার এহসানুল হক শিপন, স্বাস্থ্য বিভাগের পক্ষে ডা. সম্বিতা চক্রবর্তী ও ডা. ইসমাইল ভূইয়া রাহাত এবং স্যানিটারি ইন্সপেক্টর ছফিউর রহমানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
















