ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া। 

ব্রাহ্মণবাড়িয়ায় দফায় দফায় সংঘর্ষে, ঘর-বাড়ি লুটপাট, আহত ২৫।

এম কে খোকন  (ব্যুরো চীফ ব্রাহ্মণবাড়িয়া)
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৪৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামের দুই গ্রুপের পূর্ব বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষ ও ঘরবাড়ি লুটপাট এবং ভাঙ্গচুর করা হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত থেকে রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে।

আহতদের মধ্যে মামুন (৩৮),সম্রাট (১৬), মনির (৪০), রামিম (২০), সাকিব (২০), বাছির মিয়া (৫১), সোহেল (৪০), তাজিম (১০), সাগর (২৪), আশিক (৩২), রোকসানা (৫০) ও আলম (৩৪) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামে খানিবাড়ি গোষ্ঠী ও সিরাজ আলী বাড়ির গোষ্ঠী মিলে একটি এবং দোলা বাড়ি গোষ্ঠী নামের আকেটি গ্রুপ রয়েছে। একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জেলা পরিষদ সদস্য বাবুল মিয়া। অপরটির নেতৃত্বে রয়েছেন ইউপি মেম্বার আরজু মিয়া। এ দুই গ্রুপে সাবেক ও বর্তমান চেয়ারম্যানরাও রয়েছেন। তাদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল।

পূর্ব বিরোধের জেরে শুক্রবার রাতে একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। এসময় প্রায় অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর এবং বেশ কয়েকটি বাড়ি লুটপাট করা হয়। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবারও এই গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে ১৪ জনকে আটক করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সতর্ক রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় দফায় দফায় সংঘর্ষে, ঘর-বাড়ি লুটপাট, আহত ২৫।

নিউজ প্রকাশের সময় : ০৭:৪৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪