ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

ব্রাহ্মণবাড়িয়ায় দিনদুপুরে ব্যবসায়ীর সাড়ে ৩৫ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ২

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়ায় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৪:০০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ৯১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীর কাছ থেকে ডিবি পরিচয়ে ৩৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মাইক্রোবাস ও মূল আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার(২৮ মার্চ) ভোরে নরসিংদী জেলার ব্রাহ্মণদী ও ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পৈরতলা এলাকায় পৃথক অভিযানে দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. এনায়েত উল্লাহ জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার হাবিবুর রহমানের ছেলে ও দক্ষিণ পৈরতলা এলাকার রশিদ মিয়ার ছেলে মো. আকাশ মিয়া।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান,ঘটনার খবর পাওয়ার পর থেকে পুলিশের একাধিক টিম ও ডিবি পুলিশ মাঠে নামে। পরে ভোরে তথ্য প্রযুক্তির সহায়তার ঘটনায় মূল হোতা এনায়েত উল্লাহকে নরসিংদী জেলার ব্রাহ্মণদী এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে এনায়েত উল্লার কাছ থেকে ২ হাজার ইউরো উদ্ধার করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী গাড়ির চালক মো. আকাশ মিয়াকে পৌর শহরের পৈরতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত কালো রঙের মাইক্রোবাসটিও উদ্ধার করা হয়।তিনি আরো জানান, ছিনতাইকারীরা মাইক্রোবাস স্ট্যান্ডের নৈশ প্রহরী এরশাদের মাধ্যমে মাইক্রোবাসটি ঠিক করে। সংশ্লিষ্টসূত্রে জানা যায়, আসামিরা ভুক্তভোগী ব্যবসায়ী ফজলুর রহমানের পূর্ব পরিচিত। প্রধান আসামি মো. এনায়েত উল্লাহ এক সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডা এলাকায় বসবাস করতেন। তারা আগে থেকেই জানতেন ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী কাছে হুন্ডিসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর টাকা থাকে। ছিনতাইকারীরা তাদের সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়, ফজলুল হক টাকা নিয়ে কখন বের হবেন। এই তথ্য অনুযায়ী তারা আগে থেকে উৎপেতে থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটায়। পুলিশ বাকী দুই আসামি গ্রেফতারসহ বাকি টাকা উদ্ধারে অভিযান চালাছে বলে জানান তিনি।ছিনতাইয়ের শিকার ফজলুর রহমান বলেন, সকালে বাসা থেকে জমি বিক্রির টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য রিকশায় করে রওনা দেই। বাসার একটু সামনে পূর্ব পাইকপাড়া জামে মসজিদ রোড আসিফ টিউটোরিয়াল অ্যান্ড হাই স্কুলের সামনে গেলে দাঁড়িয়ে থাকা কালো রঙের একটা হাইয়েক্স মাইক্রোবাসে থাকা তিনজন আমার রিকশা গতিরোধ করে। পুলিশের ড্রেস পরা একজন ও বাকী দুজন তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমার নাম জানতে চায়। আমার সঙ্গে অবৈধ জিনিস আছে বলে জোড় করে গাড়িতে তোলে। উঠতে না চাওয়ায় তারা আমাকে মারধর করে। চিৎকার করলেও কেউ এগিয়ে আসেননি। আমার সঙ্গে থাকা ৩৫ লাখ ৭০ হাজার টাকার ব্যাগসহ তারা আমাকে গাড়িতে তুলে নিয়ে যায়। আমারে অনেক ভয় ভীতি দেখিয়ে জেলা শহরের পীরবাড়ি এলাকার একটু সামনে গাড়ি থেকে নামিয়ে দেয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে।উল্লেখ্য গতকাল বুধবার সকাল ১০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পূর্ব পাইকপাড়া জামে মসজিদ রোড এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৩৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী ফজলুল হক জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামের আলী আহাদের ছেলে। ফজলুর রহমান ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী। তিনি জেলা শহরের পশ্চিম পাইকপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় দিনদুপুরে ব্যবসায়ীর সাড়ে ৩৫ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ২

নিউজ প্রকাশের সময় : ০৪:০০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪