ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবের উদ্বোধন করলেন গৃহায়ন মন্ত্রী মোকতাদির চৌধুরী

- নিউজ প্রকাশের সময় : ০৪:৪৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ৭১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর আয়োজনে সাত দিনব্যাপী ৩৮তম বৈশাখী উৎসব-১৪৩১ উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।রবিবার (১৪এপ্রিল) সন্ধ্যায় শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, নববর্ষ হলো এমন একটি দিন যা আমাদের বাংলা ভাষা শহীদ দিবসের মত সার্বজনীন। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পালন করার উৎসব নববর্ষ ও শহীদ দিবস। আমাদের সমাজের এক ধরনে মানুষ আছে তবে ঠিক মানুষ রুপে শুভা পায় না। এদেরকে এখনো পাকিস্থানের ভূত কাদে চেপে আছে। এরা মানুষের মাঝে ধর্মান্ধতা ছড়িয়ে বিভ্রান্ত করতে চেষ্টা করবে। অথচ আজকে শত শত মানুষ এই আনন্দ উৎসব পালনে ঘর থেকে বের হয়ে আসছে।তিনি আরো বলেন, বৈশাখকে আগে সামাজিকভাবে অনেক গুরুত্ব দেয়া হতো। এখন আমরা সেখান থেকে অনেক দূরে চলে এসেছি। বৈশাখ মাসের চেয়ে ইংরেজি বর্ষবরণকে বেশি গুরুত্ব দেই। বাংলাদেশ বাঙালিদের দেশ। বাঙালির দেশ যতদিন থাকবে ততদিন বাঙালির সংস্কৃতির চর্চা থাকবে। রাজনীতি ও সংস্কৃতির সম্মিলন প্রয়োজন। এই দুটো ছাড়া দেশকে সঠিক মাপকাঠিতে পাওয়া যাবে না। সেজন্য রাজনৈতিক কর্মীদের এমন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।বৈশাখী উৎসব মেলা সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দূস, স্বাচিপ নেতা আবু সাঈদ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।সাত দিনব্যাপী বৈশাখী উৎসব চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।
















