ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপী তাঁত, বস্ত্র ও কুটির শিল্প মেলা উদ্ভোদন । 

এম কে খোকন (ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ)
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৩৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপী তাঁত, বস্ত্র ও কুটির শিল্প মেলা উদ্ভোদন । 

গ্রাম্য বাহারী শাড়ি ও হস্ত শিল্পকে তুলে ধরতে ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপী তাঁত, বস্ত্র ও কুটির শিল্প মেলা প্রদর্শনী শুরু হয়েছে।

শনিবার(২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে শহরের নিয়াজ মুহম্মদ স্টেডিয়াম আউটার মাঠে এ মেলা ২০২৩ উদ্ভোধন করা হয়।

মেলা উদ্বোধনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির । প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয়  সংসদ সদস্য ও বেসরকারী বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ।

প্রধান অতিথির বক্তব্যে  বলেন, ‘সভ্যতার শুরু হয়েছিল তাঁত বস্ত্র দিয়ে। তাঁতের ইতিহাস বাংলাদেশের শিল্প জগতে সবচেয়ে গৌরবউজ্জ্বল ইতিহাসের একটি। প্রাচীনকাল থেকে বাংলাদেশ যে কারণে পৃথিবীতে বিখ্যাত সেটা হল তাঁতশিল্প। বাংলার বনেদি ও প্রাচীন এই শিল্পের কদর রয়েছে আজও। বাংলার তাঁত শিল্প নিজের জায়গা ধরে রেখেছে নিজের গরিমায়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো হেলাল উদ্দিন, প্রধান নির্বাহী এম এ কুদ্দূস, প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাহারুল ইসলাম মোল্ল্যা, পৌরসভার উপ প্রকৌশলী সুমন দে, পৌরসভার কাউন্সিলরবৃন্দ প্রমুখ।

সভা শেষে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা মেলা উদ্বোধন করেন। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তারা।

মাসব্যাপী মেলায় দেশীয় তাঁতীদের তৈরি বন্ত্র ও হস্তশিল্পের ৮০টি স্টল বসেছে।

দুপুর থেকে বাড়তে থাকে ক্রেতা ও দর্শনার্থীদের আনাগোনা। পরিবার ও স্বজনদের সাথে মেলায় ভিড় করেন নানা বয়সী মানুষ। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন তারা।

দর-দাম মিলে গেলে কিনে নেন পছন্দের পণ্য। ক্রেতাদের আকর্ষণ করতে স্টলগুলোতে সাজানো হয়েছে শাড়ি ও থ্রিপিসসহ কুটির শিল্পের বাহারি পণ্য। মেলাকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপী তাঁত, বস্ত্র ও কুটির শিল্প মেলা উদ্ভোদন । 

নিউজ প্রকাশের সময় : ০৬:৩৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩