ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ৩০০ শিশুর চিত্রাঙ্কনে রং তুলিতে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ।

(এম কে খোকন) জেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া)
  • নিউজ প্রকাশের সময় : ০৬:১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩ ১৬০ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় ৩০০ শিশুর চিত্রাঙ্কনে রং তুলিতে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ।জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ‘শিল্পীর রঙ তুলিতে বঙ্গবন্ধু’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) সকাল থেকে জেলা পুলিশের উদ্যোগে শহরের পশ্চিম মেড্ডা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন শত শিশু-কিশোর অংশগ্রহণ করে।
এ সময় তারা বঙ্গবন্ধু, শোকাবহ আগস্ট ও বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ এই তিন ক্যাটাগরিতে বিভিন্ন চিত্রকর্ম রঙ তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেন।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। এতে পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এ.এস.এম শফিকুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) জয়নাল আবেদিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।
আলোচনা সভা শেষে ৩টি গ্রুপে ৯ বিজয়ীর মাঝে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ, বঙ্গবন্ধুর বইসহ শিক্ষা সামগ্রী দেওয়া হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রতিজনকে বঙ্গবন্ধুর বই, রঙ পেন্সিলসহ শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ৩০০ শিশুর চিত্রাঙ্কনে রং তুলিতে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ।

নিউজ প্রকাশের সময় : ০৬:১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩