ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে স্বপন ও মনির নির্বাচিত

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৪৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মোঃ ছাইদুর রহমান স্বপন এবং মোঃ মনির হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার(২১মে) সকাল থেকে বিকেল পর্যন্ত  কসবা ও আখাউড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা রাত ১০ টায় দুই উপজেলার ১২৯ টি কেন্দ্রের ফলাফল ঘোষনা করেন। এতে ভোটেে হার ছিল শতকরা ৩৪ শতাংশ। রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, কসবা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ছাইদুর রহমান স্বপন (কাপ-পিরিচ) প্রতীক ৮৬ হাজার ৬৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন ( আনারস) প্রতীক পেয়েছেন ৩৯ হাজার ৯৫৯ ভোট। এছাড়াও উপজেলা ভাইস(পুরুষ) চেয়ারম্যান পদে কসবা পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম চশমা প্রতীকে ৭৬ হাজার ৫৫৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।  তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন (তালা) প্রতিক নিয়ে ৪৯ হাজার ১৯১ ভোট পেয়েছেন । মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন সাঈদা সুলতানা সুপ্রিয়া। অপরদিকে আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আখাউড়া উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও মোগড়া ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান মোঃ মনির হোসেন (ঘোড়া) প্রতীক ২৮ হাজার ৩০৯ ভোট পেয়ে  নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদ হোসেন ভূঁইয়া (আনারস)প্রতীক পেয়েছেন ১৪ হাজার ৫৬৩ ভোট। এছাড়াও উপজেলা ভাইস(পুরুষ) চেয়ারম্যান পদে আখাউড়া উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি সাহাব উদ্দিন বেগ চপলু(মাইক) প্রতীকে ১৫ হাজার ৫৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।  তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ জুয়েল রানা (টিউবওয়েল) প্রতিক নিয়ে ১১ হাজার ৮৫১ ভোট পেয়েছেন । মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ রোকসানা আক্তার (ফুটবল) প্রতীকে নিয়ে ২০ হাজার ২০৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।  তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী মোছাঃ পিয়ারা বেগম(হাস) প্রতীক নিয়ে ১১ হাজার ৫৪০ ভোট পেয়েছেন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে স্বপন ও মনির নির্বাচিত

নিউজ প্রকাশের সময় : ০৪:৪৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪