ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় ভোটগ্রহণ চলছে, ভোটার সংকট

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৯:২২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে

ষষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফার ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনের সহিংসতা ও শঙ্কার মধ্যে দিয়েই ভোটগ্রহণ শুরু চলছে। তবে ভোটার উপস্থিতি কম।মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে দুই উপজেলার ১২৯টি ভোটকেন্দ্রে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে প্রায় সবকটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি কম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ২টা) দুই উপজেলার মধ্যে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।সরেজমিনে দেখা যায়, সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটের হিসেব মতে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮৪৮ ভোটার মধ্যে ভোট পড়েছে ৩৪৫টি, আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ কেন্দ্রে ৩৯৫৯ ভোটের মধ্যে পড়েছে ১১০৫ভোট, রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪৮৫ ভোটের মধ্যে ভোট পড়েছে ৫১২টি ভোট।দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভোটার সংখ্যা ২২৪৫ এর মধ্যে ভোট পড়েছে ৯১৭টি।  হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল স্কুলের ভোটার সংখ্যা ২৬৫৩ এর মধ্যে ভোট পড়েছে ৮৯৬ টি ভোট।আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ২১৫০ এর মধ্যে ভোট পড়েছে ৭১৫ টি ভোটবিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা জানিয়েছেন, ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করা হচ্ছেএদিকে, দুই উপজেলার ১২৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা পুলিশ। এসব কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি ও র‍্যাবের টহলও থাকবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে।ভোটের আগেরদিন গতকাল সোমবার ভোরে কসবা উপজেলার শাহপুর গ্রামে চেয়ারম্যান প্রার্থী জীবনের নির্বাচনী এজেন্ট এমদাদুল হক পলাশকে কুপিয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। ভোটের দিন সকাল ১১ টায় কসবার কসবার কুটির একটি ভোট কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে উত্তপ্ত হয়ে উঠে ভোটের পরিবেশ।এদিকে নির্বাচনকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে।জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান ও পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন জানিয়েছেন, নির্বাচন নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালন করছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, যেসব কেন্দ্রে সহিংসতার আশঙ্কা আছে, সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা যেন নিরাপদে এবং নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন- সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়াও হয়েছে। সবমিলিয়ে ১ হাজার ২৯ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।উল্লেখ্য, দুই উপজেলায় চেয়ারম্যান পদে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯ হাজার ২৩৬ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় ভোটগ্রহণ চলছে, ভোটার সংকট

নিউজ প্রকাশের সময় : ০৯:২২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪