ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের প্রবীণ ২৫ নেতাকে সম্মাননা প্রদান।

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৪৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে

লড়াই –সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে চলা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ।  আজ ২৩শে জুন দলটির ৭৫” তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে সারা দেশের ন্যায় জেলা আওয়ামীলীগ ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ জন প্রবীণ নেতাকে আজীবন সম্মাননা প্রদান করেছে।রবিবার(২৩ জুন) বিকালে জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মক্তমঞ্চে অবস্থিত বঙ্গবন্ধু স্কয়ার মাঠে জেলা আওয়ামী লীগের আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী ও আওয়ামী লীগের প্রবীণ ২৫ জন নেতৃবৃন্দের আজীবন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। মন্ত্রী মোকতাদির চৌধুরী বলেন, আওয়ামী লীগের ইতিহাস লড়াই-সংগ্রাম আর এগিয়ে চলার ইতিহাস। আওয়ামী লীগকে বারবার ধ্বংস করার চেষ্টা হলেও আওয়ামী লীগ পুনরায় স্ফীংসের মতো আকাশে ডানা মেলে উড়ে দেখিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি। আওয়ামী লীগ স্মার্ট বাংলাদেশও প্রতিষ্ঠা করবে বলে । আজ জেলা আওয়ামী লীগ ২৫ জন নেতাকে আজীবন সম্মাননা প্রদান করে তরুণ প্রজন্মের কাছে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। তারা বুঝতে পারবে দলের প্রতি সবসময় অনুগত থাকলে, অবিচল আস্থা রেখে দলের কাজ করলে একসময় না একসময় সম্মান আসে।  অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন, ডা. আবু সাঈদ, পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন খোকন, মিজানুর রেজা প্রমুখ। বাচিকশিল্পী ও সাংবাদিক মোঃ মনির হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু। এসময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন  ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি- সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ শ্রমিক লীগের শত শত নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের প্রবীণ ২৫ নেতাকে সম্মাননা প্রদান।

নিউজ প্রকাশের সময় : ০৪:৪৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪