ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী খনন না করার দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া জেলা রিপোর্টার মোহাম্মদ ছাদেকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৫৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউপির ৪ংওয়ার্ডের শশই গ্রামে তিতাস নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে নদী পাড়ের প্রায় ৫০০ মানুষ মানববন্ধনে অংশ নেয়।এসময় মাবনবন্ধনে আসা বৃদ্ধা জাহানারা বেগম দেশ প্রিয়কে বলেন, তার জমির পাশ দিয়ে বয়ে যাওয়া তিতাস নদী থেকে বালু উত্তোলনের ফলে ভয়ে আছেন। যে কোনো সময় জমিটি নদী গর্ভে হারিয়ে যেতে পারে আমার স্বামী অন্ধ। এই জমি দিয়া চলি। জমি গেলে খামু কি। আফনেরা আমারে রক্ষা করেন মানববন্ধনে আন্দোলনকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে। ওই সব প্ল্যাকার্ডে তারা লিখেছেন ‘মুখের ভাত কেড়ে নিবেন না’, ‘বুকের উপর ড্রেজার চালাবেন না’, ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ’ ইত্যাদি।স্থানীয়দের অভিযোগ, তিতাস নদী খননের সময় তাদের অনেকের জমি কেটে ফেলা হয়েছে। এখন আবার বালু তোলা হচ্ছে।নদীর কোনো পাড় না থাকায় বালু উত্তোলনের ফলে পাশের জমি ভাঙার উপক্রম হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। দ্রুত বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী খনন না করার দাবিতে মানববন্ধন

নিউজ প্রকাশের সময় : ০৮:৫৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫