ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ব্র্যাক ব্যাংকের সহায়তা ৫ কোটি বিমান বাহিনীর ত্রাণ কার্যক্রমে 

স্টাফ রিপোর্টার সাদিয়া আক্তার 
  • নিউজ প্রকাশের সময় : ০৭:২৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ৩০৫ বার পড়া হয়েছে

দেশের বন্যাকবলিত এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ৫ কোটি টাকা সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক।ব্যাংকটির পরিচালনা পর্ষদের এ সহায়তার সিদ্ধান্তটি দেশের যেকোনো প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যাংকটির দৃঢ় প্রতিশ্রুতির উদাহরণ।দেশে চলমান বন্যা কয়েকটি জেলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এর ফলে সাধারণ মানুষ ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী ক্ষতিগ্রস্তদের উদ্ধারসহ এসব এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে এ উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যাংকের এগিয়ে আসা সম্পর্কে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, ‌‘একটি দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে দেশের মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। ব্র্যাক পরিবারের সদস্য হিসেবে যেকোনো দুর্যোগে আমরা সবসময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াই। আমরা মানুষের সহায়তায় অঙ্গীকারবদ্ধ।’এই অর্থ সহায়তার ব্যাপারে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘আমাদের এই অর্থ সহায়তা দেশের মানুষের প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর ব্যাপারে ব্যাংকের দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা বিশ্বাস করি, আমাদের এই অর্থ সহায়তা বন্যায় ক্ষতিগ্রস্তদের দুর্দশা লাঘবে ভূমিকা রাখবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্র্যাক ব্যাংকের সহায়তা ৫ কোটি বিমান বাহিনীর ত্রাণ কার্যক্রমে 

নিউজ প্রকাশের সময় : ০৭:২৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪