ভাইয়ের হাতে বোনের হ*ত্যা। কু*পিয়ে হ*ত্যার পর চুয়াডাঙ্গার গৃহবধূ তাসলিমার লা*শ বিলের পানিতে ফেলা হয়।

- নিউজ প্রকাশের সময় : ০৭:০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে

জমি-সংক্রান্ত বিরোধের জেরে তাসলিমা খাতুন (৫০) নামে এক গৃহবধূকে কু*পিয়ে হ*ত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে মেহেরপুরের চাঁদবিল গ্রামের একটি বিল থেকে তার ম*রদেহ উ*দ্ধার করা হয়।
নি*হত তাসলিমা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার আব্দুল হান্নানের স্ত্রী। তিনি তার বাবার বাড়ি চাঁদবিলে মাঝেমাঝে বসবাস করতেন।
মেহেরপুর সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মেজবাহ উদ্দীন গণমাধ্যমকে জানান, তাছলিমা দু’দিন আগে চুয়াডাঙ্গা থেকে চাঁদবিল গ্রামে তার বাবার বাড়িতে আসেন। বুধবার দুপুর থেকে তার আর সন্ধান মেলেনি। সন্ধান না পেয়ে তার ছেলে রনি মেহেরপুর সদর থানাকে বিষয়টি অবহিত করেন।
ওসি আরও জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে স্থানীয় লোকজন বিলের একটি কচুরিপানার মাঝে সন্দেহজনক কিছু দেখে তার ছেলেসহ পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সদর থানার একটি দল। কচুরিপানা সরিয়ে লা*শটি উ*দ্ধার করা হয়। জমি-সংক্রান্ত বি*রোধের জের ধরে ভাইদের হাতে তিনি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে তাসলিমা খাতুনের লা*শ উ*দ্ধারের পরপরই তার ভাইদের পরিবারের সবাই পলাতক রয়েছে বলে জানা গেছে।
স্বামী আব্দুল হান্নান গণমাধ্যমকে বলেন, পৈতৃক সম্পত্তির ১২ বিঘা জমির মধ্যে সাড়ে ১০ কাঠা জমি মৌখিকভাবে দিলেও তার স্ত্রীকে রেজিস্ট্রি করে দেয়নি তারা। তার বাবার অবশিষ্ট জমির প্রাপ্য ভাগ চাওয়ায় তাসলিমার ভাই আব্দুল বারেক, মন্টু আলী, লাল্টু হোসেন, আব্দুল হক, কান্টু হোসেন মিলে বাড়ি থেকে তুলে নিয়ে ধা*রাল অ*স্ত্র দিয়ে কু*পিয়ে তাকে হ*ত্যা করেন।
তাসলিমার ছেলে রনি গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে মামাদের জমিজমা সংক্রান্ত বি*রোধ চলে আসছিল। এরই জের ধরে আমার মাকে কু*পিয়ে হ*ত্যা করে মামারা।
প্রতিবেশী আলেয়া খাতুন গণমাধ্যমকে জানান, তাসলিমা খাতুনের স্বামীর বাড়ি চুয়াডাঙ্গায় হলেও বছর তিনেক আগে থেকে তার বাবা মরহুম বরকত আলীর জমিতে চাঁদবিলে এসে মাঝে মাঝে বসবাস করতেন। বাবার জমির ভাগ নিতেই তিনি এখানে থাকতেন। আবার চুয়াডাঙ্গাতেও যেতেন মাঝেমধ্যে।
















