ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

ভারতকে ১২০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

এম মীর হাসান চট্টগ্রাম জেলা প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৭:২৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে

ভারতকে ১২০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ টপ অর্ডার ব্যাটাররা ভালো ভিত গড়ে দিয়েছিলেন। তবে সেটা কাজে লাগাতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। তাতে আশা জাগিয়েও বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ নারী দল। তবে মুর্শিদা খাতুনের দৃঢ়তায় লড়াই করার পুঁজি পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।মঙ্গলবার (৩০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৯ রান তুলেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন মুর্শিদা খাতুন।টস জিতে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই চার হাঁকিয়ে শুরু করা দিলারা আক্তার ভালো শুরুর আভাস দিয়েছিলেন। তবে ইনিংস বড় করতে পারলেন না। ৬ বলে ১০ রান করে সাজঘরে ফিরেছেন এই ওপেনার।তিন নেমে দুর্দান্ত ব্যাটিং করছিলেন সোবহানা মোস্তারি। তবে পাওয়ার প্লের শেষ ওভারে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। ৪ বাউন্ডারিতে ১৫ বলে ১৯ রান এসেছে তার ব্যাট থেকে। এরপর অবশ্য নিগার সুলতানা জ্যোতি দলের হাল ধরার চেষ্টা করেন। কিন্তু আজ ব্যর্থ হয়েছেন গত ম্যাচে ফিফটি করা অধিনায়ক।জ্যোতি ফেরার পর ধ্বস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। ৬৪ রানে তৃতীয় উইকেট হারানো বাংলাদেশ ৬৯ রান তুলতেই হারায় পঞ্চম উইকেট। এরপরই নামে বৃষ্টি। ঘণ্টা খানেক খেলা বন্ধ ছিল। কিন্তু ম্যাচের দৈর্ঘ্য কমেনি। নতুন করে খেলা শুরু হলেও বাংলাদেশের ব্যাটিংয়ে খুব একটা পরিবর্তন আসেনি। এক প্রান্তে মুর্শিদা দাঁড়িয়ে থাকলেও আরেক প্রান্তে ছিল ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। মুর্শিদা ৪৯ বলে করেছেন ৪৬ রান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতকে ১২০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

নিউজ প্রকাশের সময় : ০৭:২৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪