ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ভিপি নুর এসেছে ফিরে ধানসিঁড়ি নদীর তীরে — সারা বাংলায় একই সুর

রিপোর্টার: রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৫:২১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে

রিপোর্টার: রফিকুল ইসলাম

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ সন্ধ্যা ৬টার ফ্লাইটে দেশে ফিরছেন। তাঁর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস ও আবেগ বিরাজ করছে।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল মুন সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় বলেন,
“ভিপি নুর এসেছে ফিরে ধানসিঁড়ি নদীর তীরে, মৃ*ত্যুঞ্জয়ী নেতা নুর — সারা বাংলায় একই সুর।”
তিনি আরও বলেন, “গণমানুষের নেতা নুরুল হক নুর শুধুমাত্র একটি নাম নয়, তিনি অন্যায়ের বিরুদ্ধে এক অদম্য প্রতীক। সারা দেশের তরুণ সমাজ তাঁর নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে।”
জানা গেছে, সম্প্রতি অসুস্থতার কারণে নুরুল হক নুর সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যান। কয়েকদিনের নিবিড় চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। দেশে ফেরার পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাঁকে স্বাগত জানাতে নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন।
তরুণ প্রজন্মের মাঝে নুরুল হক নুরের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। তাঁর ফিরে আসার খবরে দেশের বিভিন্ন জেলায় যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা আনন্দ মিছিল, দোয়া মাহফিল এবং সংবর্ধনার আয়োজন করছে।
গণঅধিকার পরিষদের একাধিক নেতা জানিয়েছেন,
“নুর ভাই আমাদের অনুপ্রেরণার নাম। তিনি দেশে ফিরলে সংগঠনের কর্মকাণ্ড নতুন উদ্দীপনা পাবে।”
দেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর এই প্রত্যাবর্তন নতুন উত্তেজনা ও আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন, আগামীর রাজনীতিতে নুরুল হক নুরের ভূমিকা আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভিপি নুর এসেছে ফিরে ধানসিঁড়ি নদীর তীরে — সারা বাংলায় একই সুর

নিউজ প্রকাশের সময় : ০৫:২১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫