ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী নারী সাংবাদিক নিপীড়ন ও নির্যাতনের বিচার চাই শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড।

ভিসানীতির কারণে নিশিরাতের ভোটে এমপি হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে_আন্দালিব রহমান পার্থ। 

মেহেদী হাসান অলি (বিশেষ প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ০৪:১৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ২০৪ বার পড়া হয়েছে

ভিসানীতির কারণে নিশিরাতের ভোটে এমপি হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে_আন্দালিব রহমান পার্থ।

বাংলাদেশের জাতীয় নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে,দেশের নির্বাচনী মাঠ দিন দিন তত উত্তপ্ত হয়ে উঠছে।এক দিকে আওয়ামী লীগ ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।অন্য দিকে প্রধান বিরোধী দল (বিএনপি) সহ সকল রাজনৈতিক দল গুলো লড়ছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে।এমন পরিস্থিতিতে আগুনে ঘি ঢেলে দিয়েছে পশ্চিমা বিশ্বের ভিসা নিষেধাজ্ঞা।বিশেষ করে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বাংলাদেশের ওপর একের পর এক বিভিন্ন ধরনের হুঁশিয়ারি দিচ্ছে যুক্তরাষ্ট্র।তারা ঘোষণা দিয়েছে সুষ্ঠু নির্বাচনে বাধা প্রদানে যারাই সংশ্লিষ্ট থাকবে, তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেবে দেশটি।

যুক্তরাষ্ট্রের ভিসানীতি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি)চেয়ারম্যান সাবেক এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে আন্দালিব রহমান প্রার্থ বলেন,মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে খুশির বন্যা বয়ে গেছে। আওয়ামী লীগ যে এত আমেরিকার বিরুদ্ধে কথা বলছে,এত কথা না বলে রাস্তায় নামুক। আওয়ামী লীগের যদি এতই শক্তি থাকে,তা হলে মিছিল করুক।এটা তো করতে পারছে না।সরকারের পক্ষ থেকে কোনো স্টেটমেন্টও দিতে পারছে না।শুধু প্রতিক্রিয়া জানাচ্ছে।পার্থ আরও বলেন,যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়ার পর যাদের নিশিরাতের ভোটে এমপি হওয়ার ইচ্ছা ছিল,সে স্বপ্ন নষ্ট হয়ে গেছে।কারণ তারা বুঝতে পেরেছে, নিষেধাজ্ঞায় সারা দেশের ডিসি ও ইউএনওরা চিন্তায় পড়েছেন।শুধু তাই নয়, অনেক পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা চিন্তায় পড়েছেন তাদের ভবিষ্যৎ নিয়ে।

আমি মনে করি,যাদের পক্ষে জনগণ আছে তাদের কোনো চিন্তা নেই।কিন্তু এ ধরনের পরিস্থিতি থাকলে বর্তমানের অনেক এমপি নির্বাচন করতেই চাইবে না।কারণ তারা বুঝতে পেরেছে যে,সুষ্ঠু নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাই যথেষ্ট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভিসানীতির কারণে নিশিরাতের ভোটে এমপি হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে_আন্দালিব রহমান পার্থ। 

নিউজ প্রকাশের সময় : ০৪:১৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩