ভূমি মন্ত্রণালয়ের গাড়ি চালকদের ১ দফা দাবি কর্মসূচি

- নিউজ প্রকাশের সময় : ০৬:১৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে

৫ই আগস্ট সরকার পতনের পর বিভিন্ন সংগঠন নিজেদের দাবি পূরণের জন্য আন্দোলনে নেমেছে।এবার ভূমি মন্ত্রণালয়ের গাড়ি চালকরা ১ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে।আজ সচিবালয়ের সামনে ১ দফা দাবি নিয়ে এই কর্মসূচি করে তারা।চাকরি স্থায়ীকরণ করাটাই তাদের সকলের প্রত্যাশা।তারা জানায়,বহু বছর যাবৎ ভূমি মন্ত্রণালয়ের অধীনে গাড়ি চালানোর কাজে নিয়োজিত থাকলেও চাকরির সুরক্ষা পাচ্ছে না তারা। তাদের কে চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিয়ে কাজ করিয়ে নেওয়ার পরেও কোনো ফলাফল তারা পায়নি।একজন চালক দেশ প্রিয় কে জানায়,”করোনা মহামারীর সময় যখন কেউ কোনো গাড়ি পেতো না,তখন আমাদের কাজে লাগানো হতো। আমাদের পরিবারকে ফেলে আমরা মৃত্যু ঝুঁকি নিয়ে কাজ করেছি দেশের কথা ভেবে। কিন্তু আমরা আমাদের ন্যায্যমূল্য টা কখনো পাইনি”।তাদের সার্বক্ষণিক কাজ করানো হলেও ঠিকমতো বেতন দেওয়া হতো না বলে তারা অভিযোগ করেন।আরো একজন চালক বলেন,”আমরা যোগ্যতার কারণেই এত বছর চাকরি করতে পেরেছি। আমাদের একটাই দাবি, আমাদের চাকরি স্থায়ী করতে হবে।”অন্তর্বর্তীকালীন সরকারের নিকট তারা আবেদন জানায়, যেনো এই দাবি মেনে নিয়ে সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করে দেন তাদের । অন্যথায় তারা এই আন্দোলন চালিয়ে যাবে।















