ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন

ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন

রিপোর্টার রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ১১:০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

রিপোর্টার: রফিকুল ইসলাম

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নে অবস্থিত বাংলাদেশ ভূমি সেবা সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে সকল কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন কেন্দ্রটির উদ্যোক্তা মোঃ আলমগীর হোসেন।

তিনি বলেন, ভূমি সংক্রান্ত সেবা জনগণের মৌলিক অধিকার। তাই এই সেবাকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং জনগণের জন্য সহজলভ্য রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় ভূমি সেবা কার্যক্রম সৎ ও ন্যায়নিষ্ঠভাবে পরিচালিত হবে এবং জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবা দ্রুত ও হয়রানিমুক্তভাবে পাবে।

মোঃ আলমগীর হোসেন আরও বলেন, “আমরা সবাই মিলে ইনশাআল্লাহ ভূমি সেবা দুর্নীতিমুক্তভাবে পরিচালনা করে যাব। আল্লাহ আমার ভরসা, জনগণ আমার শক্তি। নিজের বিবেক দিয়ে মানুষের সেবা করাই আমার মূল উদ্দেশ্য।” তিনি সরকারি ও বেসরকারি সাপ্লায়ারসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন, যাতে জনগণের সঠিক সেবা নিশ্চিত করা যায়।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ভূমি সেবা সহায়তা কেন্দ্র, কেরানীগঞ্জ মডেল থানা, কলাতিয়া ইউনিয়ন, ঢাকা-এর পক্ষ থেকে দেশবাসীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন, যাতে সততা ও দায়িত্বশীলতার সাথে মানুষের সেবা করে যেতে পারেন।

স্থানীয় জনগণও আশা প্রকাশ করেছেন যে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ভূমি সেবা কার্যক্রম আরও স্বচ্ছ, গতিশীল ও দুর্নীতিমুক্ত হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন

নিউজ প্রকাশের সময় : ১১:০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬